শনিবার থেকে ডায়মন্ডহারবার জুড়ে প্রচারে নামছেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার থেকে ডায়মন্ডহারবার জুড়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডায়মন্ডহারবার কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন অভিষেক। জানা যাচ্ছে, ডায়মন্ডহারবারে তিনটি জনসভা করবেন তিনি। সেইসঙ্গে ৬টি রোড শো করার কথা রয়েছে তাঁর।

তৃণমূল সূত্রে খবর, শনিবার ডায়মন্ডহারবারে রোড শো দিয়ে শুরু হবে অভিষেকের প্রচার। এরপর প্রথম জনসভা করবেন ২৩ মে। তারপর ২৫ থেকে ২৭ মে ডায়মন্ডহারবারে টানা রোড শো করবেন অভিষেক। আগামী ২৮ মে জনসভার পাশাপাশি রোড শো করার কথা রয়েছে তাঁর। এর পরদিনই অর্থাৎ ২৯ মে ডায়মন্ডহারবারে অভিষেকের সভায় উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে ৩০ মে রোড শো দিয়েই শেষ হবে অভিষেকের প্রচার।

ইতিমধ্যে এই ডায়মন্ডহারবার কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে ৩ লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন অভিষেক। এবারের নির্বাচনে গত বারের থেকেও বেশি ব্যবধানে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই টার্গেট যাতে পূরণ হয় সেজন্য শনিবার থেকে ডায়মন্ডহারবারে প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

শুধু ডায়মন্ডহারবারই নয়, আগামী ২৩ মে য়াদবপুর ও মথুরাপুরে জনসভা করবেন অভিষেক। ২৪ মে বারাসত ও জয়নগরে রোড শো করার কথা রয়েছে তাঁর। সেইসঙ্গে জয়নগর, মথুরাপুর ও বসিরহাটে সভা করবেন তিনি।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার