চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

ব্যান্ডেল জিআরপি সূত্রের খবর, আজ, সোমবার (৩ অগস্ট) দুপুরে চুঁচুড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হয়ে ওই যাত্রী ২ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে চুঁচুড়া রেলওয়ে স্টেশনে সাঙ্ঘাতিক ঘটনা। লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। ব্যান্ডেল জিআরপি সূত্রের খবর, আজ, সোমবার (৩ অগস্ট) দুপুরে চুঁচুড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইন পার হয়ে ওই যাত্রী ২ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। সেই সময়ে ১ নম্বর ডাউন লাইনে একটি মেইল ট্রেন আসছিল। দেখামাত্রই ওই যাত্রী তড়িঘড়ি প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন, কিন্তু তাঁর চেষ্টা ব্যার্থ হয়। তিনি লাইনেই পড়ে যান।

ততক্ষণে স্টেশনে ট্রেন ঢুকে পড়েছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ছিটকে লাইনে পড়ে যায় তাঁর পিঠের ব্যাগ, চশমা, জুতো। এখনও মৃত ব্যক্তির নাম জানা যায়নি। তাঁর ব্যাগ থেকে একটি লগবুক উদ্ধার করা হয়েছে। সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। দুর্গাপুরের একটু বেসরকারি সংস্থায় কাজ করতেন। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে আর পরিবারকে জানানোর ব্যবস্থা করছে।

রেলের তরফ থেকে বারবার রেললাইন পারাপার হতে নিষেধ করা হয় যাত্রীদের। কিন্তু তা সত্ত্বেও সময় এবং পরিশ্রম বাঁচানোর জন্যে বেশিরভাগ নিত্যযাত্রীরা লাইন পারাপার হয়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। এই নিয়ে একাধিক আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা করা হয়েছে রেলওয়ে বিভাগ থেকে। কিন্তু তা সত্ত্বেও রেলের নিষেধাজ্ঞা অনেকে মানেন না। অনেক ক্ষেত্রেই ট্রেন ধরার তাড়াহুড়োয় যাত্রীরা নিয়ম ভেঙে লাইন টপকেই স্টেশনে উঠেন। আর তাতেই জীবন দিয়ে মূল্য চোকাতে হয় তাঁদের। এবারেও এমনই ঘটনা ঘটল। অকালেই চলে গেল একটি তরতাজা প্রাণ, সামান্য ভুলভ্রান্তির জন্যে।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের