🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কুলতলি : বাড়িতে রয়েছে স্ত্রী ও সন্তান। তারপরেও নাবালিকাকে বিয়ের কথা বলেছিল যুবক। বিয়ে করার কথা বলে একাধিকবার যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এরজেরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, কুলতলির বকুলতলা থানা এলাকার বাসিন্দা আসরাফ ফকিরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ ওই নাবালিকার সঙ্গে। সেখানেই দুজনের সম্পর্ক তৈরি হয়। বাড়িতে তার স্ত্রী ও সন্তান রয়েছে বিষয়টি জানায়নি সে। নাবালিকাকে বিয়ে প্রতিশ্রুতি দেয় সে। একাধিকবার ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বিষয়টি নাবালিকার পরিবার জানতে পেরে বকুলতলা থানায় অভিযোগ জানাতে যায়। কিন্তু সেখানে অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। এরপরেই কুলতলি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত আসরাফ বিবাহিত। বাড়িতে সন্তানও রয়েছে। এরপরেই বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সেখানেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই ঘটনার পরে নির্যাতিতা নাবালিকার শারিরীক পরীক্ষাও করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখতে চাইছে পুলিশ।  নাবালিকার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি অভিযুক্ত যুবকের স্ত্রীকেও এই তদন্তের স্বার্থে ডাকা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবার। তদন্ত চালাচ্ছে কুলতলি থানার পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরঅস্ত, পুলিশে বদলির ডেডলাইল দিয়ে বিতর্কে নির্বাচন কমিশন

স্কুলের মধ্যে আত্মহত্যার চেষ্টা BLO-র, কী বলছে পরিবার?

টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, খড়্গপুরে মৃত ১, আহত ১০

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্প যুব সাথী, আবেদন করবেন কেমন করে? জানুন

রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন….

এসআইআর পর্বে বাংলার ক্ষতি ২ হাজার কোটি টাকা, গবেষণা রিপোর্টে পর্দা ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ