দত্তপুকুর প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মা খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দত্তপুকুর প্রাক্তন পঞ্চায়েতে প্রধানের মাকে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। অভিযুক্ত অনুপ দাসকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। ভোররাতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাকে খুন করেন বলে অভিযোগ। তবে এই খুনের নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।   

জানা গিয়েছে, অভিযুক্ত অনুপ দাস পেশায় ইলেক্ট্রিশিয়ান। প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবযানী সর্দারের থেকে টাকার দাবিতে আগে হুমকি দেন বলে অভিযোগ। পূর্বেও অনুপ মূলত চুরির উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি মোবাইল।    

প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা বর্তমানে ১ নম্বর পঞ্চায়েত এর  সদস্য দেবযানী সর্দার। অসুস্থ মা বেবিরানি সর্দার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া সেরে দেবযানী সর্দারের মেয়ে অর্থাৎ নাতনির সঙ্গে ঘুমোতে যান তিনি। রবিবার ভোররাতে দুজন দুষ্কৃতী ছাদের সিঁড়ির দরজা দিয়ে বাড়িতে ঢোকে।এরপর ভারি কিছু বস্তু দিয়ে আঘাত করে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। সমগ্র ঘটনার প্রত্যক্ষদর্শী প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছোট মেয়েটি। ঘুমের ভান করে সে শুয়েছিল। নাহলে তাঁকেও হত্যা করা হত বলে দাবি দেবযানী সর্দারের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দত্তপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। 

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত