মূক ও বধির নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে ‘গণপিটুনি’, গ্রেফতারও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘুটিয়ারি শরিফ : খাবার দেওয়ার লোভ দেখিয়ে মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই গণপিটুনি অভিযুক্ত ভ্যানচালক কওসর শেখকে। মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা   দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বাসিন্দা। অভিযুক্ত ভ্যানচালকও স্থানীয় বলে জানা গিয়েছে। নাবালিকা বাড়িতে সারাদিন একাই থাকত। বছর দশের নাবালিকাকে বাড়িতে রেখে সকলে কাজে বেরিয়ে যেতেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে লাগাতার নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কওসর শেখের বিরুদ্ধে। বাড়ি ফাঁকা থাকায় কারো সাহায্য পেত না সে। বাড়িতে পরে কাউকে কিছু জানাতেও পারত না। এই অসহায়তার সুযোগ নিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে ভ্যানচালকের বিরুদ্ধে। প্রয়াই খাবারের লোভ দেখানো হত নাবালিকাকে। শুক্রবার রাতে বাড়িতে এসে ফের ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ির লোক বাড়িতে এসে নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে নির্যাতিতার। পরে স্থানীয়রা জানতে পারে, এই ঘটনার সঙ্গে কে জড়িত। কাওসারের কথা জানতে পেরে তার বাড়িতে চড়াও হয়ে গণধোলাই দেয় বলে জানা যাচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত কওসরকে গ্রেফতার করা হয়। ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু