প্রাক্তন স্ত্রীর ওপর অ্যাসিড হামলা যুবকের, কালনায় চাঞ্চল্য

অভিযোগ, মহিলার বর্তমান শ্বশুরবাড়ির জানালার কাছে লুকিয়ে ওঁত পেতে ছিল অভিযুক্ত গোবিন্দ বিশ্বাস। সুযোগ বুঝে অ্যাসিড ছুঁড়ে মারে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন স্ত্রীর ওপর অ্যাসিড হামলার (ACID ATTACK) অভিযোগ। অভিযোগ, ডিভোর্সের পর অন্যজনের সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রাক্তন স্ত্রী, তা মেনে নিতে পারেনি যুবক। আক্রোশ থেকেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পূর্ব বর্ধমান জেলার কালনার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)।

রবিবার রাতে ঘটে অ্যাসিড আক্রমণের ঘটনা। আক্রান্ত মহিলার নাম কাজল মণ্ডল। অভিযোগ, মহিলার বর্তমান শ্বশুরবাড়ির জানালার কাছে লুকিয়ে ওঁত পেতে ছিল অভিযুক্ত গোবিন্দ বিশ্বাস। সুযোগ বুঝে অ্যাসিড ছুঁড়ে মারে কাজল মণ্ডলকে। এরপরেই চম্পট দেয় অভিযুক্ত। তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন আক্রান্ত মহিলা। তাঁর আর্তনাদে ছুটে আসেন বর্তমান স্বামী।

এরপর দ্রুত আক্রান্ত মহিলাকে হাসপাতালে নিয়ে যান স্বামী। আক্রান্ত মহিলার শ্বশুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখ ও পায়ের একাংশ ঝলসে গিয়েছে। কাজলের অভিযোগ, তাঁর প্রথম বিয়ের পর প্রায় দিনই লেগে থাকত অশান্তি। এরপর হয় ডিভোর্স। ডিভোর্সের পর আবার বিয়ে করেন মহিলা। দ্বিতীয় সম্পর্কে ভাল ছিলেন স্বামী-স্ত্রী। প্রাক্তন স্ত্রীর সেই ভাল থাকা মেনে নিতে পারেনি অভিযুক্ত। তাই অ্যাসিড হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ ও কাজলের মধ্যে বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত। গোবিন্দের সন্দেহ ছিল কাজলের সঙ্গে অন্য কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সন্দেহ থেকেই অশান্তি। দুই পক্ষের বাড়ির সিদ্ধান্তে এরপরে হয়েছিল ডিভোর্স। তারপরে ন্তুন করে বিয়ে করেছিলেন কাজল।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, আক্রান্ত মহিলার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি