‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে পথে নামছে ইন্ডিয়া জোট। খুলে বলতে গেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাস্তায় নামছে বিরোধী জোট ইন্ডিয়া। তেমনই রাজনৈতিক কর্মসূচি গতকাল, বুধবার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকাজুর্ন খাড়্গেরা। সেই বিরোধী জোটের মঞ্চেই ঐক্যের বার্তা দিয়েছেন মমতা। কংগ্রেসের সঙ্গেই চলতে এমনকি হাত শিবিরের নেতৃত্বে আপত্তি নেই তৃণমূল নেত্রীর। সেই কথাই জানিয়েছেন মমতা। আর তাঁর সেই বার্তার পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আজ, বৃহস্পতিবার অধীরবাবু জানিয়েছেন, ‘কংগ্রেসে মমতাকে নিতে আপত্তি নেই। বরঞ্চ ভাল হবে। আমার ব্যক্তিগত পরামর্শ, দলে যে কজন সাংসদ, বিধায়ক, কাউন্সিলর যাঁরাই রয়েছেন তাঁদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিক। কংগ্রেস একটা বটগাছের মতো তার তলায় আশ্রয় নিক। সোনিয়া জি, রাহুল জির নেতৃত্বে লড়াই করুক প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা সেটা মেনে নেব। আমাদের কোনও আপত্তি নেই। শুধুমাত্র ব্যাগেজটাকে রেখে আসতে হবে।’ এখানে ব্যাগেজ বলতে কাকে বলেছেন অধীর? রাজনৈতিক মহলের মতে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় ব্যাগেজ মানে অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁকে হাত শিবিরে নিয়ে আসতে বারণ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কারণ কয়লা থেকে গরু পাচার মামলায় অভিষেকের নামই সামনে এসেছে। তাই তাঁকে নিয়ে কংগ্রেসে আসা মানে অতিরিক্ত ব্য়াগেজ বা বোঝা বয়ে নিয়ে চলা। সেটা চাইছেন না কংগ্রেস সভাপতি।

আরও পডুন: মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা দিল্লি যেতেই নানারকম অঙ্ক কষা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিকে নেতা হিসেবে মেনে নিয়েছেন। ইগোর লড়াই দূরে সরিয়ে রেখে বৃহত্তর আন্দোলনের জন্য কংগ্রেসের সঙ্গে মিলেই কাজ করতে চান তৃণমূলনেত্রী।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!