এই মুহূর্তে




আচমকা মমতাকে চিঠি অধীরের, কী লিখলেন প্রাক্তন প্রদেশ সভাপতি ?

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর:কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন। ব্যক্তিগতভাবে রাজনৈতিক অঙ্গনে অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) চরম বিরোধী বলে সকলেই জানেন। কিন্তু হঠাৎ তিনি কেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন। জানা গেছে, রবিবার চিঠি লিখে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। বহরমপুর পুরসভার দুই চতুর্থ শ্রেণীর মহিলা কর্মী শিবানি সাহা ও  গীতা চৌধুরী-র উপর চরম হেনস্থার অভিযোগ করেছেন অধীর বাবু। তাঁর অভিযোগ, ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার সন্দেহে তাদের বেতন বন্ধ করা হয়। পরে কলকাতা হাইকোর্ট চাকরি ও বেতন পুনর্বহালের নির্দেশ দিলে পুরসভা প্রতিশোধ হিসেবে দুই কর্মীর বিরুদ্ধে মিথ্যা পকসো মামলা করে।

শিশুদের জোর করে ভুল সাক্ষ্য দিতে বাধ্য করা এবং মামলা লম্বা করতে সরকারি-সমর্থিত আইনজীবী ব্যবহার করার অভিযোগও আনা হয়েছে ।চাকরি ও আয় বন্ধ থাকায় দুই কর্মী এখন চরম আর্থিক সংকটে। সাহায্য চাইতে গেলে তাদের “অশালীন ও অনৈতিক সমঝোতার” প্রস্তাব দেওয়া হয়েছে বলেও অভিযোগ।প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন যে তিনি ৩ ডিসেম্বর বহরমপুর সফরে গিয়ে দুই কর্মীর চাকরি ও বেতন পুনর্বহাল ও মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা করুন। এই ব্যাপারে তিনি তদন্ত করে ওই দুই মহিলা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সে ব্যাপারে উদ্যোগ নিন।

রাজনৈতিক মহলের ধারণা সামনের বছর বিধানসভা নির্বাচন আর তার আগে এই দুই মহিলার হয়ে চিঠি লিখে বঙ্গ রাজনীতিতে ইস্যু তৈরি করতে চেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এখন দেখার বিষয় মালদা ও মুর্শিদাবাদ সফরের সময় বহরমপুরে গিয়ে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোন হস্তক্ষেপ করেন কিনা। রবিবার ছুটির দিনে এই চিঠি সূত্র অনুযায়ী ই – মেলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর । সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে সেই চিঠি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

প্রথমার এনুমারেশন ফর্মে দ্বিতীয় স্ত্রীয়ের নাম, অভিযুক্ত স্বামী!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ