ভোটের আগে হলফনামা পেশ অধীরের, বহরমপুরের কংগ্রেস প্রার্থীর সম্পত্তি কতটা বাড়লো?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের বিধানসভার ময়দানে তিনি। সালটা ১৯৯৬, সেসময় মুর্শিদাবাদের নবগ্রাম থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। বলাবাহুল্য, সেইসময় প্রথমবারের বিধায়ক হয়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।এবারের আসন্ন বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর। বহরমপুর থেকেই দীর্ঘ সময় ধরে লোকসভা ভোটে জিতলেও ২০২৪ এর ভোটে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে তাঁকে। যা কোনোভাবেই মেনে নিতে পারেননি অধীর। ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই মনোনয়ন পেশ করেছেন তিনি। যেখানে তাঁর মোট সম্পত্তি সহ একাধিক বিষয় সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে।

জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী হলফনামায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘বর্তমানে তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬ লক্ষ ৪২ হাজার ৬১১ টাকা রয়েছে। সেইসঙ্গে ৮ লক্ষ ১৫ হাজার ৭৫০ টাকা এসবিআই ফোলিও মিউচুয়াল ফান্ডও রয়েছে। প্রায় ৩ লক্ষ টাকার একটি জীবন বীমা যেমন রয়েছে পাশাপাশি একটি গাড়ি রয়েছে। যে গাড়ির মূল্য প্রায় ২২ লক্ষ ২৭ হাজার। এমনকি কম বেশি ২৭ লক্ষ ৬০ হাজার টাকার সোনার গয়নাও রয়েছে তাঁর। অধীর আরো জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে ৯৪ হাজার ৫০০ টাকা রয়েছে। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ, ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। পাশাপাশি কংগ্রেস নেতার অস্থাবর সম্পত্তির পরিমাণ, ২৭ লক্ষ ৯২ হাজার ৩২৯ টাকা। অধীরের স্ত্রী অতসীর এই মুহূর্তে স্থাবর সম্পত্তির পরিমাণ, ৪ কোটি ৩২ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা বলেই খবর সূত্রের।

উল্লেখ্য, গত ২০২৪ এর লোকসভা ভোটের সময় অধীর রঞ্জন চৌধুরী সেসময় হলফনামায় জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমান ছিল ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৯ লক্ষ ৩৫ হাজার ৫৭১ টাকা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের