ফের প্রচারে বাধা অধীরকে, শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পরপর দু’দিন, ফের মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে উত্তেজনা। সাত সকালে নিজের গড়ে প্রচারে গিয়ে শুনতে হলো গো ব্যাক স্লোগান। একটি নয়, তিনটি জায়গায় প্রচারে বাধা পেলেন কংগ্রেস প্রার্থী। এই ঘটনায় বিরক্ত অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোহন রায়পাড়া মোড় থেকে মিছিল শুরু করেন তিনি। আজ, রবিবার ছুটির দিনে পায়ে হেঁটে মিছিল করেই জনসংযোগ সারছিলেন অধীরবাবু। কিন্তু সেই প্রচারে বারবার ব্যাঘাত ঘটানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বহরমপুর পুরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালীবাড়ি এলাকায় অধীর চৌধুরীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। তারপর দয়ানগর মোড় ও কান্ডনগর রোড এলাকায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন তিনি। গতকাল, শনিবার অধীরের প্রচারে তৃণমূল ও কংগ্রেসের কর্মীদের মধ্যে তুমুল বচসা হয়। হাতাহাতি ও অশান্তিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মীরা। সেই অশান্তি এড়াতেই এদিন অধীরের প্রচারে উপস্থিত ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তারপরেও প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী। গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন কংগ্রেস প্রার্থী এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পড়ুন: দিলীপ ঘোষের ব্যক্তিগত সম্পত্তিতে রয়েছে দেড় কোটির ফ্ল্যাট, চাষের জমি

গতকাল, শনিবার বহরমপুরের ২১ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন কংগ্রেস প্রার্থী অধীর। সেখানে তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তোলেন কংগ্রেসের কর্মীরা। অভিযোগ, কংগ্রেস প্রার্থী যখন গাড়ি থেকে নেমে প্রচার শুরু করতে যান তখনই তাঁকে উদ্দেশ্যে করে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারপরেই কংগ্রেস কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূলের সমর্থকরা। অভিযোগ, শুধুই কংগ্রেস কর্মীই নয়, অধীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরাও ধস্তাধস্তি শুরু করেন। সেই সময়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কাউকেই ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ। সেই ধস্তাধস্তি ও ঝামেলার মধ্যে থেকে অধীরকে বের করে আনেন তাঁরই নিরাপত্তারক্ষীরা। গোটা ঘটনার জন্য কংগ্রেসের তরফে দায়ী করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। বিষয়টি নিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, ‘হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার। কুকুররা তো চেঁচাবেই। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি ছাড়া নির্বাচন হবে না, তাহলে রক্তারক্তি হবে।’

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়