মুখ্যমন্ত্রীর রাজধানী সফরে সঙ্গী মৃতদের পরিবার, নির্বাচন কমিশনে হাজির করবেন স্বজন হারানোদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি যাবেন। যেটা আগেই ঘোষণা করেছিলেন। আগামী ১ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া চলাকালীন আতঙ্কে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে এক বৃদ্ধা আত্মঘাতী হন বলে অভিযোগ উঠেছে। আবার তপনে এক বৃদ্ধ এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মারা যান বলে দাবি করেছে পরিবার। তাই এবার এই দুই মৃতের পরিবারকে নয়াদিল্লিতে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ওই দুই পরিবারের সদস্যরা দিল্লি যান।

এদিকে সিঙ্গুরের মাটি থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাচন কমিশনের ঔদ্ধত্য চূর্ণ–বিচূর্ণ করবেন। এবার অলআউট
প্রতিবাদে নামতেই রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কদিন আগে দক্ষিণ দিনাজপুর সফরে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার তাঁরা মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়ে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদনে যাচ্ছেন। কারণ এসআইআর আতঙ্কে কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের জয়দেবপুর গ্রামের বাসিন্দা ওসমান মণ্ডল (৬৫) ১১ নভেম্বর আত্মঘাতী হন। পরিবারের সদস্যদের অভিযোগ, নাম এবং পদবী সংক্রান্ত বিভ্রান্তিতে আতঙ্কে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল ওসমান মণ্ডল। কিন্তু ২০২৫ সালে তাঁর নাম ওসমান মোল্লা হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ভুগতে থাকেন।

অন্যদিকে তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা ফয়েজুদ্দিন সরকার (৬৬) শুনানির নোটিস পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় শুনানির জন্য ডাকা হয়। ১৩ জানুয়ারি শুনানির দিন অসুস্থ শরীর নিয়েই হাজির হন ফয়েজুদ্দিন। সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তপন গ্রামীণ হাসপাতাল ও গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফয়েজুদ্দিনের। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়ে যায়।

এছাড়া এসআইআর নিয়ে একের পর এক অভিযোগ আসতে থাকে। বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আত্মহত্যা অথবা আতঙ্কে মারা যায়। সেই সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। যা নিয়ে বারবার প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত মৃত্যুর দায় নিতে হবে বলে সুর সপ্তমে তোলেন তৃণমূল সুপ্রিমো। আর এবার এই সফর নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘‌এসআইআর সংক্রান্ত আতঙ্কে আমাদের জেলায় দুজনের মৃত্যু হয়েছে। আমরা শুরু থেকেই ওই পরিবারগুলির পাশে রয়েছি। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে নিয়ে নয়াদিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সদনে যাবেন।’‌

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন