Loading live market data...
Loading active stocks...
Connecting...

কাঁকড়া খেয়ে মৃত্যু, দিঘার বিভিন্ন হোটেলে আচমকা হানা খাদ্য দফতরের

বিগত এক বছরে কাঁকড়া খেয়ে সৈকত নগরী দিঘায় মৃত্যু হয়েছে চার পর্যটকের। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: বিগত এক বছরে কাঁকড়া খেয়ে সৈকত নগরী দিঘায় মৃত্যু হয়েছে চার পর্যটকের। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও। এর সঠিক কারণ খুঁজতে এবার পথে নামল পূর্ব মেদিনীপুর জেলা খাদ্য দফতরের আধিকারিকরা। বুধবার সকাল থেকেই পুলিশকে সঙ্গে নিয়ে দিঘার বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় চলছে বিশেষ অভিযান। সূত্রের খবর, কাঁকড়া খেয়ে মৃত্যুর ঘটনার পিছনে কী শুধুমাত্র অ্যালার্জিই নাকি এর খাবারের গুণগত মানও দায়ী? তা খুঁজতেই অভিযান। জানা যাচ্ছে আগামীদিনে এরকম অভিযান আরও হবে। 

এদিন খাদ্য দফতরের এমন আচমকা অভিযানে কিছুটা চমকে যান হোটেল এবং রেস্তরাঁ ব্যবসায়ীরা। প্রায় প্রতিটি হোটেল ও রেস্তরাঁতেই হানা দেওয়া হল এদিন। অভিযানে অংশ নিয়েছিলেন মূলত নন্দীগ্ৰাম স্বাস্থ্য জেলার খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। তাঁরা বিভিন্ন হোটেল ও রেস্তরাঁগুলিতে থেকে খাবারের নমুনা সংগ্রহ করেছেন। যা পরীক্ষা করে দেখা হবে। রামনগর ১ নম্বর ব্লকের খাদ্য নিরাপত্তা আধিকারিক মণিকা সরকার জানান, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক আসেন দিঘায়। তাঁদের সুরক্ষার দিকটি খতিয়ে দেখতেই খাদ্য দফতর এই অভিযান শুরু করেছে। গত এক বছরে কাঁকড়া খেয়ে চার পর্যটকের মৃত্যু হয়েছে। এরমধ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসেই দিঘায় এসে কাঁকড়া খেয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এরপরই নড়েচড়ে বসে খাদ্য দফতর। 

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ