পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় জনসংখ্যা বেড়েছে। বর্তমানে যতগুলি ওয়ার্ড রয়েছে, তার উপর ভিত্তি করে সার্বিক উন্নয়নের কাজে সমস্যা দেখা দিচ্ছে। তাই পুনর্বিন্যাসের পর কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। তাতে পড়ল সিলমোহর। পুনর্বিন্যাসের পর ওয়ার্ড বাড়িয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ, শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সেই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আর ১৪৪টি নয় এবার থেকে ২০৯টি ওয়ার্ড হবে কলকাতা পুরসভার। সঙ্গে বেশ কিছু পুরনো ওয়ার্ড বিলুপ্ত করে দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের দাবি, জনসংখ্যা অনুযায়ী ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হবে। তাতে পরিষেবা দিতে সুবিধা হবে। পুনর্বিন্যাসের পরই ওয়ার্ড বাড়বে তারপরে ভোট হবে কলকাতা পুরসভায়। কোন কোন ওয়ার্ড ভাঙা হবে, কোন বিধানসভা এলাকায় কতগুলি ওয়ার্ড থাকবে, সেই সংক্রান্ত প্রস্তাব আগেই জমা পড়েছিল। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করল পুর ও নগরোন্নয়ন দফতর। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, কোন ওয়ার্ডের অন্তর্গত কতটা এলাকা থাকছে। কোনও ব্যক্তির যদি এই বিষয়ে আপত্তি থাকে তাহলে তাঁরা অভিযোগও জানাতে পারবেন। যার ভিত্তিতে সংশোধন করা হবে। বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে।

আরও পডুন: রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

গড়ে এক একটি ওয়ার্ডে ১০ থেকে ১১ হাজার ভোটার বা জনসংখ্যা রাখা হচ্ছে। ওয়ার্ড পিছু বুথের সংখ্যাও কমিয়ে আনা হবে বলে জানিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। বরো অফিস ১৬ থেকে বৃদ্ধি করে ২০-২৫ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পন্ন হলে, একটি বিল আকারে সেটি যাবে রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাতে অনুমোদন দিলে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরেই ভোটের দামামা বাজবে ছোট লালবাড়িতে।

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর