রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক মামলায় আইনি লড়াই চলছেই। আগাম জামিন ও অন্তর্বর্তী রক্ষাকবচ মিললেও নতুন চারটি এফআইআর ঘিরে ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুমিত রায়। জরুরি শুনানির আবেদনও গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। এর আগে দুটি পৃথক মামলায় আদালত থেকে স্বস্তি পেয়েছিলেন সুমিত রায়। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বেআইনি নিয়োগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তসাপেক্ষে আগাম জামিন দেয়।

অন্যদিকে, শালবনি এলাকায় সরকারি জমি সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট আগাম জামিন না দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়ে আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। তবে এই দুই মামলায় আইনি সুরক্ষা পাওয়ার পরও সমস্যার শেষ হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, সুমিত রায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় আরও চারটি নতুন এফআইআর নথিভুক্ত হয়েছে। সেই কারণেই তিনি আবার হাইকোর্টে আবেদন করেছেন।

আরও পড়ুন: পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

আবেদনে তিনি আদালতের কাছে আর্জি জানান, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় যেন গ্রেফতারির ক্ষেত্রে একটি সামগ্রিক আইনি রক্ষাকবচ দেওয়া হয়। তাঁর আইনজীবীরা দ্রুত শুনানিরও আবেদন করেন। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই আর্জি গ্রহণ করেনি। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাই নির্ধারিত তালিকা অনুযায়ী পরবর্তী সময়ে মামলার শুনানি হবে। হাইকোর্টের এই সিদ্ধান্তের পর সুমিত রায়ের আইনি অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন মামলাগুলিতে তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর রয়েছে।

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার