অন্ধকার নামলেই দরজায় নড়ছে কড়া, ভয়ে সিঁটিয়ে গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:রাত হলেই ঝাড় গ্রামের বিভিন্ন এলাকায় কারা যেন দরজায় কড়া নাড়ছেন। চাপা স্বরে দরজা খুলতে বলছেন। আতঙ্কে ঝাড়গ্রামে রাত জেগে গ্রাম পাহারা দেওয়া শুরু করলেন গ্রামবাসীরা। সোশ্যাল মিডিয়ায়(Social Media) ছড়িয়ে পড়া একাধিক ভিডিও বার্তাকে ঘিরে ঝাড়গ্রাম জেলার(Jhargram District) বিভিন্ন গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম ও সাঁকরাইল ব্লকের মানিকপাড়া, লোধাশুলি, বাঁধগোড়া-সহ একাধিক গ্রামাঞ্চলে গত কয়েকদিন ধরে রাত নামলেই অজানা ভয় গ্রাস করছে সাধারণ মানুষকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, রাতের অন্ধকারে অচেনা কিছু ব্যক্তি গ্রামে ঢুকে বাড়ির দরজায় কড়া নাড়ছে।

ধাক্কা দিচ্ছে এবং কোথাও কোথাও ভোটার কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথি দেখতে চাইছে। এই ধরনের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তেই গ্রামাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু গ্রামে মানুষজন দল বেঁধে রাত জেগে গ্রাম পাহারা দিতে বাধ্য হচ্ছেন। যুবক থেকে মধ্যবয়সী পুরুষেরা লাঠি ও টর্চলাইট হাতে নিয়ে রাস্তায় টহল দিচ্ছেন বলে দাবি গ্রামবাসীদের। গভীর রাতে হঠাৎ দরজায় শব্দ শুনে অনেকেই ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়ছেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই কাউকে চোখে পড়েনি।তবুও সন্দেহ ও ভয় কাটছে না। বাঁধগোড়া অঞ্চলের নারায়ণপুর গ্রামের(Narayanpur Village) বাসিন্দা চন্দন মাহাত বলেন,“দু’দিন আগে রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ির দরজায় ধাক্কা দিয়ে মনসা পুজোর চাঁদা চাইছিল। আমরা ভয়ে দরজা খুলিনি। কয়েকবার ধাক্কা দেওয়ার পর তারা চলে যায়। ঘটনার পর থেকে খুব ভয় পাচ্ছি। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে।”

এদিকে এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনও সক্রিয় হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি গুজব এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের তরফে গ্রামবাসীদের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পাশাপাশি কোনও সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি রাতের বেলায় অপরিচিত কাউকে ব্যক্তিগত নথি বা তথ্য না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গুজবের প্রভাব এতটাই যে বহু গ্রামেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাতে শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক কাজ করছে, অনেকেই ঠিকমতো ঘুমোতে পারছেন না। সন্ধ্যে নামলেই গ্রামের চায়ের দোকান থেকে হাট বাজার সবেতে ভিড় উধাও হয়ে যাচ্ছে। রাস্তাঘাট জনশূন্য হয়ে যাচ্ছে।

এই বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার(SP) মানব সিংলা বলেন, “এগুলি সম্পূর্ণ গুজব। এ ধরনের কোনও ঘটনার একটিও সত্যিকারের ভুক্তভোগীর সন্ধান আমরা পাইনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত রাতকালীন টহলদারি চালানো হচ্ছে।”সম্প্রতি ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় কাছে মাওবাদীদের নামে হাতে লেখা পোস্টার উদ্ধার করে পুলিশ। রাতে যারা আসছে তাদেরই হাতে লেখা ওই পোস্টটার কিনা তার সূত্র খুঁজছে পুলিশ। একসময় ঝাড়গ্রামের রাস্তা গুলিতে গামছা ঢাকা মুখের আনাগোনায় আতঙ্ক গ্রাস করেছিল সেখানকার লাল মেঠো পথগুলি। ২০০৮-২০০৯ সালের সেই রাত আর ফিরে আসুক তা আর চান না গ্রামবাসীরা।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে