শুক্র থেকেই শীতের আমেজ! দাপট দেখাবে কুয়াশা

মঙ্গলবার থেকে দুর্যোগ সরবে, আবহাওয়ার উন্নতি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। একইসঙ্গে এদিন থেকেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করে দেবে।  তবে আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। একইসঙ্গে আগামিকাল ভোর থেকেই দক্ষিণবঙ্গে দাপট দেখানো শুরু করে দেবে কুয়াশা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাওয়াদ উত্তর বঙ্গে শীত কবে থেকে জাঁকিয়ে মিলবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হ্যে দাঁড়িয়েছে। কেননা বঙ্গবাসীর এখন মূলত দুটি প্রশ্ন। এক, এই বৃষ্টি কবে পিছু ছাড়বে আর দুই, শীত কবে পা রাখবে বাংলার বুকে। সেই প্রশ্নেই আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে বাংলায় ফিরছে শীতের আমেজ। তবে বৃষ্টি মঙ্গলবারও হবে। একই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে এদিন থেকেই আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করে দেবে। বিশেষত বিকালের পর থেকে। একই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, জাওয়াদের হাত ধরে রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত কলকাতার বুকে ৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত এক দশকে ডিসেম্বর মাসে ২৪ ঘণ্টায় এত বৃষ্টি হতে দেখা যায়নি। আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ১০ বছরে ডিসেম্বর মাসে ২৪ ঘণ্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল ২০১২ সালের ১২ ডিসেম্বর। তাও মাত্র ৩৩.৪ মিমি। জাওয়াদ সেখানে দ্বিগুণ বৃষ্টি ঝরিয়েছে। তবে এটাও ঠিক এই বৃষ্টির হাত ধরেই শহরে ঠান্ডার আমেজ ফিরেছে।

জাওয়াদ সোমবারই নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের দিকে সরে গিয়েছে। তবে তার প্রভাব এখনও পুরোপুরি কেটে যায়নি। বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। জাওয়াদের হাত ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশেই বৃষ্টি ঝরেছে। তার জেরে পাল্লা দিয়ে কমেছে তাপমাত্রাও। এমনকি রাস্তাঘাটে মানুষকে সোয়েটার, জ্যাকেট, শাল ব্যবহার করতেও দেখা যাচ্ছিল। যদিও, আবহাওয়াবিদদের দাবি, এই পারদ পতন আদতে ছদ্মশীত, যা স্থায়ী হবে না। এই অস্থায়ী পারদ পতনকে কোনওভাবেই শীত বলা যায় না। তাই বাঙালির প্রশ্ন, শীত কবে আসবে বঙ্গে? তার উত্তরে আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, জাওয়াদের প্রভাব পুরোপুরি না কাটলে শীত আসবে না। মঙ্গলবার বিকালের পর থেকে গাঙ্গেয় বঙ্গে মেঘ কাটতে শুরু করবে। আবার একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে উত্তর-পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের পাহাড়ি এলাকায় তুষারপাত হতে শুরু করে দিয়েছে। তার ফলে উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া বয়ে আসবে। নিম্নচাপ বিদায় নেওয়ায় উত্তুরে বাতাসের পথে বাধাও আপাতত কেটে গিয়েছে। আকাশও ক্রমে মেঘমুক্ত হবে। তার জেরে শুক্রবার থেকেই বাংলায় শীতের আমেজ মিলতে শুরু করে দেবে।

মঙ্গলবার থেকে দুর্যোগ সরবে, আবহাওয়ার উন্নতি হবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। একইসঙ্গে এদিন থেকেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করে দেবে।  তবে আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকে রাজ্যে শীতের আমেজ বাড়বে। বাধাহীনভাবে রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। তারপরই রাজ্যে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। একইসঙ্গে আগামিকাল ভোর থেকেই দক্ষিণবঙ্গে দাপট দেখানো শুরু করে দেবে কুয়াশা। বাতাসের নীচের স্তরে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করায় আগামী কয়েকদিন ভোরের দিকে রাজ্যে ব্যাপক কুয়াশার প্রকোপ দেখা যেতে পারে। যা তাপমাত্রা হ্রাসে বাধা তৈরি করতে পারে। পশ্চিমি হাওয়ার প্রভাবে এই জলীয় বাস্প আবহমণ্ডল থেকে সরলেই কমতে শুরু করবে তাপমাত্রা। এদিন বিকালের পর থেকে মেঘ সরলেও আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমবে না দক্ষিণবঙ্গে।

নিউ ইয়র্কে ট্রেনের ধাক্কায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র