দুর্গাপুরে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী, হেলিকপ্টারে বসতে গিয়ে বিপত্তি

হেলিকপ্টারে বসতে গিয়ে এদিন হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। তবে কোথাও বড় ধরনের কোনও আঘাত না লাগায় তিনি কুলটির উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট প্রচারে আসানসোল(Asansol) যাওয়ার পথে দুর্গাপুরে(Durgapur) হেলিকপ্টারে(Helicopter) বসতে গিয়ে ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার(Shatrughna Sinha) সমর্থনে তৃণমূল সুপ্রিমোর দুটি সভা করার কাছে আছে। প্রথম সভাটি হবে কুলটিতে এবং দ্বিতীয়টি হবে আসানসোলে। এর মধ্যে প্রথমে কুলটি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী যখন দুর্গাপুরে হেলিকপ্টারে চড়েন তখনই তিনি বসতে গিয়ে পড়ে যান বলেই জানা গিয়েছে। তবে সেই অবস্থায় উঠে বসে পাইলটকে কুলটির উদ্দেশ্যে হেলিকপ্টার চালানোর নির্দেশ দেন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারে বসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তবে কোথাও বড় ধরনের কোনও আঘাত না লাগায় তিনি কুলটির উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন সভা করার জন্য।

তৃণমূলের জন্মের পর থেকে আসানসোল লোকসভা কেন্দ্র ছিল জোড়াফুলের হাতের বাইরে। ২০১১ সালের পরিবর্তনের পরেও ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল থেকে বিজেপির টিকিটে জয়ী হন বাবুল সুপ্রিয়। দুই দফায় কেন্দ্রের প্রতিমন্ত্রীও হন। কিন্তু একুশের ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র ২টিতে বিজেপি জয়ী হতে বাবুলকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে পরেই বাবুল সাংসদ পদ থেকে ইস্তফা দেন ও তৃণমূলে যোগ দেন। এর জেরে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয় এবং সেখানে জয়ী হন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এবারে ২৪’র ভোটে সেই শত্রুঘ্নকেই ফের আসানসোল থেকেই প্রার্থী করেছেন মমতা। এদিন তাঁর সমর্থনেই কুলটি ও আসানসোলে জোড়া সভা আছে মুখ্যমন্ত্রীর। সেই সভা যাওয়ার পথেই বিপত্তি।

মাস দেড়েক আগে কলকাতার কালিঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার পড়ে গিয়ে কপালে আঘাত লেগেছিল তাঁর। গত ১৪ মার্চ সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেলাইও পড়ে ক্ষতস্থানে। তার কয়েক সপ্তাহ পরেই অবশ্য মমতা মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন। রাজ্যের জেলায় জেলায় ঘুরে তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছিলেন। কিন্তু ৪৪ দিন পরে আবার আহত হলেন মমতা। সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে বসতে গিয়ে মুখ্যমন্ত্রী পড়ে গেলেও পরিস্থিতি সামলে নেন তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা মিললেও মুখ্যমন্ত্রী সামান্য চোট পেয়েছেন বলেই সূত্রের খবর।

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে স্থগিত ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী