হামলার দিনেই শিলদায় মিলল মাও পোস্টার

এদিন শিলদায় যে সব পোস্টার মিলেছে তার কোনওটিই মাওবাদীদের মতো লাল কালিতে হাতে লেখা পোস্টার নয়। পরিবর্তে তা ছাপানো লিফলেট আকারে দোকানে বা বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি। এই দিনেই ঠিক ১২ বছর আগে তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেই হামলার ঘটনায় মারা গিয়েছিলেন ২৪ জন জওয়ান। এই দিনটি ইএফআর বাহিনীতে শহিদ দিবস হিসেবে পালন করা হয়। এদিনও সেটাই করা হয়। গান স্যালুটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জওয়ানরা। পাশাপাশি, এলাকার বেশকিছু মানুষের মধ্য়ে শাড়ি-কম্বল বিতরণ করা হয়। আর এই দিনেই সেই শিলদার বুকেই কিনা মিলল মাও পোস্টার। স্বাভাবিক ভাবেই এই পোস্টার কাণ্ডে কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলের বুকে। যদিও এই পোস্টার মাওবাদীরাই দিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পুলিশের আধিকারিকেরা।

এদিন শিলদায় যে সব পোস্টার মিলেছে তার কোনওটিই মাওবাদীদের মতো লাল কালিতে হাতে লেখা পোস্টার নয়। পরিবর্তে তা ছাপানো লিফলেট আকারে দোকানে বা বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে। ওই পোস্টারে আদিবাসীদের ফের সংগঠিত হওয়ার ডাক যেমন দেওয়া হয়েছে তেমনি দাবি মানা না হলে রাজ্য সরকারকে ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং অবশ্য জানিয়েছেন, জঙ্গলমহল এখন অনেকটাই শান্তিপূর্ণ। ছোটখাটো যে সব ঘটনা ঘটছে তা জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে পোস্টার শিলদায় পাওয়া গিয়েছে তা যে মাওবাদীরাই দিয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। এখন জঙ্গলমহ্লে মাওবাদীদের গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের নামে ভয় দেখিয়ে কেউ কেউ টাকা আদায় করছে। আমরা কিছুদিন আগে এইরকম দুইজনকে গ্রেফতার করেছি। এই ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করা হবে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি