ফের শুট আউট রাজ্যে, কিন্তু কী কারণে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের রাজ্যে শুট আউটের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুর। জমি বিবাদের জেরেই চলে গুলি চালানোর ঘটনা। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই যুবকের নাম কামাল। পেশায় সে টোটোচালক। ইসলামপুরের কামলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা কামাল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রতিবেশি নইমুদ্দিনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ ছিল কামালের। শুক্রবার তা চরমে ওঠে। এদিন দুপুরে দুপক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। সেইসময়ই কামালকে লক্ষ্য করে গুলি চালায় নইমুদ্দিন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কামাল।

সঙ্গে সঙ্গে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে কামালকে উদ্ধার করে ও হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়। ফের যাতে ওই এলাকায় অশান্তি ছড়াতে না পারে, সেজন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত নইমুদ্দিনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউটের ঘটনা ঘটেনি। অনেকসময় এই শুট আউটের ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকে। কখনও কখনও দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করেও শুট আউটের ঘটনা ঘটে। তবে ইসলামপুরে জমি বিবাদকে কেন্দ্র করে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটল, তা খুব একটা দেখা যায় না।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ, গুরুত্ব বাড়ল কেয়া-সায়ন্তনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী