ভাঙড়ে ফের উত্তেজনা, আরাবুলের ছেলের গাড়িতে হামলা,পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: নতুন করে ফের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে রবিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে কাশিপুর থানার পুলিশ রীতিমতো হিমশিম খায়। শনিবার জেলা সভাপতির শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করার কারণে তৃণমূল কর্মাধ্যক্ষ অদুত মোল্লার বাড়িতে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বরা। রবিবার সকালে সেই ওদুদ মোল্লার সঙ্গে দেখা করতে যায় আরাবুল পুত্র জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম(Hakimul Islam), এস সি এস টি সেল এর সভাপতি, প্রদীপ মণ্ডল।

ওদুদ মোল্লার বাড়িতে প্রদীপ ও হাকিমুল যাওয়ার পরেই শওকত মোল্লা(Sauqat Molla) ঘনিষ্ঠ তৃণমূল নেতারা অদূদ মোল্লার বাড়ির সামনে জড়ো হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকে। ঘটনাস্থলে উত্তর কাশিপুর থানার পুলিশ যায়। পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কি শুরু হয় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের।পুলিশ যখন অশান্তি এড়াতে অদুত মোল্লার বাড়ি থেকে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম ও এস  এস টি সেলের সভাপতি প্রদীপ মণ্ডলকে বাইরে বার করে ।

তখনই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতৃত্বরা চড়াও হয় এবং হাকিমুল ইসলামের গাড়িতে হামলা করে বলে অভিযোগ এবং প্রদীপ মণ্ডল কে মারতে যায়। পুলিশ তাদেরকে সেখান থেকে বার করে। হাকিমুল বেরিয়ে তার পোলেরহাটের পাম্পের উদ্দেশ্যে যখন আসছিল, তখনই রাস্তাতে বনভূমির কর্মদক্ষ খয়রুল ইসলামের গায়ের দিকে গাড়ি চেপে দেয় বলে অভিযোগ করেন খায়রুল ইসলাম। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে হাকিমুল ইসলাম। সেই গাড়ি তাড়া করে পাম্পে এসে প্রদীপ মণ্ডল কে বেধড়ক মারধর করে খয়রুল অনুগামীরা, বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL