চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিলছে না মিড ডে মিলের টাকা, বিক্ষোভ আইসিডিএস কর্মীদের

নিজস্ব প্রতিনিধি: বিগত পাঁচ মাস ধরে শিশু খাদ্য কেনার টাকা পাচ্ছেন না আইসিডিএস কর্মীরা, এমন অভিযোগে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন তাঁরা। বুধবার জলপাইগুড়ি জেলার ৯৫টি আইসিডিএস সেন্টারের কর্মীরা জলপাইগুড়ি সদর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কার্যালয়ের সামনে বিক্ষোভ জমায়েত করেন।

বিক্ষোভকারী আইসিডিএস সেন্টারের কর্মীরা এদিন আধিকারিকদের কাছে প্রতি মাসে সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় খরচ মিটিয়ে দেওয়ার দাবি জানান। দ্রুত বকেয়া বিল মিটিয়ে না দিলে সেন্টার বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আইসিডিএস কর্মীদের এমন বিক্ষোভে শোরগোল পড়ে যায় প্রশাসনিক স্তরে। জলপাইগুড়ি জেলার ৯৫টি আইসিডিএস  সেন্টারের কর্মী এদিন বিক্ষোভে সামিল হয়ে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে শিশুদের জন্য মিড ডে মিলে যে চাল এবং ডাল বরাদ্দ করা হয় তা অতি নিম্নমানের বলে অভিযোগ আন্দোলনকারীদের। পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের আইসিডিএস কর্মী সুজাতা দাস, এই বিক্ষোভে সামিল হয়ে জানান, ‘শিশুদের খাওয়ার জান্য যে চাল, ডাল, সোয়াবিন সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত নিম্ন মানের। ফলে আমাদের বাজার থেকে জিনিস কিনে বাচ্চাদের খাওয়াতে হচ্ছে। ডিমের দাম আমাদের যা দেওয়া হয় তার চেয়ে অনেক বেশী দামে ডিম কিনতে হচ্ছে’। একইসঙ্গে তাঁর অভিযোগ, ‘প্রায় পাঁচ মাস থেকে বিল পাওয়া যাচ্ছে না, সেন্টার গুলোতে যে খাবার শিশুদের দেওয়া হয় তা বাজার থেকে কেনা দুষ্কর হয়ে পড়েছে’। এমন চলতে থাকলে আইসিডিএস সেন্টার বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ