পতাকা ছেঁড়ার অভিযোগ, নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে পথে তৃণমূল

অভিযোগ বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন জোড়াফুল শিবিরের কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়ার অভিযোগ নন্দীগ্রামে। অভিযোগ বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ে দিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছেন জোড়াফুল শিবিরের কর্মীরা।

নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মিলনীর সভা রয়েছে শনিবার। তার আগে তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে নন্দীগ্রামে উত্তাপ ছড়াল। আর এই গোটা ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। ইতিমধ্যে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা। নন্দীগ্রামের মহেশপুর এলাকার তৃণমূল কর্মীরা অভিযোগ করেন, বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে দিয়েছে। যদিও বিজেপির তরফে পতাকা ছেঁড়ার কথা অস্বীকার করা হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হওয়া স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, বিজেপি বিনা প্ররোচনায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর করছে। দলের পতাকা ছিঁড়ে দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমে এই বিক্ষোভ বলে জানান তিনি।

প্রসঙ্গত রবিবার নন্দীগ্রাম ব্লকের বাসস্ট্যান্ডে বিজয়া সম্মিলনী হবে তৃণমূলের। সেজন্য এলাকায় তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন টাঙানো হয়েছে দলের তরফে। জোড়াফুল শিবিরের অভিযোগ, শুক্রবার রাতে সেই সব পতাকা, ফেস্টুন খুলে দেওয়া হয়েছে। বিজেপি কর্মীরা পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে তাই শনিবার সকালে নন্দীগ্রাম রাজ্য সড়কে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক পুলিশ।

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?