AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,আসানসোল: AI প্রযুক্তি ব্যবহার করে এক ছাত্রের মায়ের ছবি বিকৃতি করেছিল দুই কিশোর। এরপর ওই ছবি দেখিয়ে ছাত্রটিকে ব্ল্যাকমেইল করছিল তার দুই সহপাঠী। সেই ঘটনায় একটি নামকরা স্কুলের নাবালক ছাত্র আত্মহত্যা করে। সেই আত্মহত্যার ঘটনা তদন্তে নেমে পুলিশ ওই নাবালক ছাত্রের দুই সহপাঠীকে গ্রেফতার করেছে। শুক্রবার ধৃত ২ নাবালক ছাত্রকে আসানসোল জুভেনাইল আদালতে(Assansoal Juvenile Justice Court) পেশ করা হয়। আদালতের নির্দেশে ওই দুই ছাত্রকে হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ জুন অন্ডালের বাসিন্দা নবম শ্রেণীর এক স্কুল পড়ুয়া আত্মঘাতী হয়েছিল। প্রথমে এই ঘটনার বিষয়টি বুঝতে না পারলেও পড়ে পরিবারের লোকজন আত্মঘাতী হওয়া ছাত্রের মোবাইল ফোন ঘেঁটে দেখতে পায় সেখানে তার মায়ের ছবি এআই প্রযুক্তি দিয়ে বিকৃতি করা হয়েছে।

ওই মোবাইল থেকে আরও উঠে আসে যে তথ্য, তাতে দেখা যায় ওই নাবালক ছাত্রকে ব্ল্যাকমেইল করছিল তার দুই সহপাঠী প্রযুক্তি দিয়ে তৈরি করা তাঁর মায়ের বিকৃত ছবি দেখিয়ে। সেই ঘটনার জেরেই ক্রমাগত ওই নবম শ্রেণীর ছাত্র মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে আত্মহত্যা করে। এই ঘটনার বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে তথ্য সহ ওই আত্মঘাতী ছাত্রের পরিবার পৌঁছয়। ফলে ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর মামলা নতুন দিকে মোড় নেয়। অবশেষে অভিযুক্তদের নাম পরিচয় জানতে পেরে বৃহস্পতিবার রাতে সেই দুই সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। অন্ডাল থানার ওসি(OC Andal) গোপাল পাত্র জানিয়েছেন, ধৃত দুই ছাত্র নাবালক।

সেই কারণেই তাদের আসানসোল জেলা আদালতের জুভেনাইল আদালতে পেশ করা হয়। আদালত ২ অভিযুক্তকে হোমে পাঠিয়েছে। এদিকে আত্মঘাতী হওয়া ছাত্রের মা দাবি করেছেন ওই দুই সহপাঠী ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে আগামী দিন কেউ এই ধরনের নোংরা কাজ না করে। আমার ছেলের মত পরিণতি আর কারোর না হয়। পুলিশ ধৃত ২ নাবালক ছাত্রের বয়ান রেকর্ড করেছে। তদন্তের স্বার্থে পুলিশ তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। আত্মঘাতী হওয়া ছাত্রের মা সহ পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ