ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বেলডাঙার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ ‘আত্মহত্যা’ করেছেন। আজ, রবিবার এমনই ইঙ্গিত মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে। কিন্তু এই কথা মানতে চাইছেন না আলাউদ্দিনের পরিবারের সদস্যরা। কারণ তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। বেলডাঙা থানার সাব–ইন্সপেক্টর তাপস সরকার এবং মুর্শিদাবাদ পুলিশের একটি টিম ঝাড়খণ্ডে গিয়ে আলাউদ্দিনের মৃত্যুর তদন্তের সরেজমিনে খোঁজ করেছে। মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে এবার বিবৃতিতে জানানো হয়েছে, আলাউদ্দিনকে খুনের কোনও প্রমাণ মেলেনি। আর পরিবারের সদস্যদের বক্তব্য, আলাউদ্দিনের দেহে তাঁরা লক্ষ্য করেছেন শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এদিকে এই আলাউদ্দিনের মৃত্যুতে কদিন আগেই অগ্নিগর্ভ চেহারা নিয়েছিল বেলডাঙা। আর এখন যা পরিবারকে পুলিশ জানাচ্ছে তা মেনে নেওয়া কঠিন। তাই তো মৃত আলাউদ্দিনের বাবা লেকবাস শেখ বলেন, ‘আমার ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ওর পিঠে আঘাতের চিহ্ন ছিল। দেহ বাড়িতে নিয়ে আসার পরই আমরা এই আঘাতের চিহ্ন দেখেছি। ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চয়ই কোনও ভুল আছে। আমরা সঠিক বিচার চাইছে।’ ভিন রাজ্যে গিয়ে বাংলার শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন এমন বহু অভিযোগ সামনে এসেছে। মারধর থেকে শুরু করে খুন করার মতো ঘটনাও সামনে এসেছে। তাই এই পুলিশের বিবৃতি মেনে নিতে নারাজ আলাউদ্দিনের পরিবার। এখনও শোক কাটেনি তাঁদের।

অন্যদিকে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, কাসিম শেখ, যিনি আলাউদ্দিন শেখের মৃতদেহ সিলিং ফ্যান থেকে নামিয়েছিলেন তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তিনি এমন কোনও বিবৃতি দেননি যা থেকে খুন অথবা কোনও অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত মেলে। মৃতের চাচাতো ভাই এরশাদ শেখেরও জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তাঁর বিবৃতিতেও তেমন কিছু মেলেনি। যা থেকে খুনের ইঙ্গিত মেলে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ জানান, বেলডাঙা থানার বিশেষ দলের তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এটাই প্রমাণিত হয়েছে যে, আলাউদ্দিন শেখ কোনও ব্যক্তির দ্বারা আক্রান্ত হননি এবং তাঁর শরীরে আঘাত বা নির্যাতনের কোনও চিহ্ন মেলেনি।

এছাড়া ওড়িশা, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র–সহ নানা বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বারবার আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলা ভাষায় কথা বললেই মারধর থেকে শুরু করে খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে। সেখানে আলাউদ্দিনের সঙ্গে যা ঘটেছে আর বেলডাঙার পুলিশের বিবৃতিতে যা উঠে এসেছে তাতে ফারাক দেখতে পাচ্ছেন পরিবারের সদস্যরা। তবে এই বিষয়ে তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে। তবে পুলিশের এই রিপোর্টকে আমরা মান্যতা দিচ্ছি।’

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা