আলিপুরদুয়ারে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার ও এক হোম গার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার: একেই বলে ‘রক্ষকই ভক্ষক’। আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন এলাকা থেকে ১৯ কেজি গাঁজা সহ তিন পুলিশ কর্মীকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার (Alipurduar P.S.) পুলিশ।জানাগেছে, সোমবার দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ার থানার এন্টিক্রাইম টিম। অভিযানে স্টেশনের সামনে থেকে একটি টোটো’কে আটক করে পুলিশ। টোটোয় (TOTO) থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ঘটনায় টোটো চালক সহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ঘটনায় গ্রেফতার কোচবিহার দেওয়ানহাট এলাকার বাসিন্দা পেশায় হোমগার্ড মানিক চন্দ্র বর্মণ (NVF), আলিপুরদুয়ার ভেলুরডাবরি এলাকার বাসিন্দা নীতিশ রায় এবং দক্ষিণ পানিয়ালগুড়ি এলাকার বাসিন্দা টোটো চালক অভিজিৎ বর্মন । তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নীতিশ রায় এবং অভিজিৎ বর্মন সিভিক ভলান্টিয়ার (Civic Vollenteer)। অভিযুক্ত তিনজনই আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনে জি,আর,পি তে (GRP)কর্মরত রয়েছেন। বাজেয়াপ্ত গাঁজা (Ganja) গুলি ট্রেনে করে দক্ষিণবঙ্গের (South Bengal) উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

ধৃতরা কোন চক্রের সঙ্গে যুক্ত এবং কতদিন থেকে এই ধরনের মাদক তারা পাচার করছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। চক্রের অন্যান্যদের সন্ধানে এবং দক্ষিণবঙ্গের কোথায় এই বিপুল পরিমাণ গাঁজা পাচার হতো তা জানার চেষ্টা করছে পুলিশ। এই মাদক পাচার করার ফলে তারা কি পরিমান টাকা কমিশন পেতো তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।ধৃতদের সঙ্গে থাকা মোবাইল ফোন (Mobile Phone)আটক করেছে পুলিশ।

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা