আলিপুরদুয়ারে বুনো হাতির হামলা ,মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলা জুড়ে বুনো হাতির তাণ্ডব চলছে । বুনো হাতির আক্রমণে মৃত্যু হল একজনের। কোথাও আবার বুনো হাতি আক্রমণে ক্ষতিগ্রস্ত ঘর ও দোকান ঘর । আতঙ্কিত বাসিন্দারা ।আলিপুরদুয়ার জেলার(Alipurduar District) দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তি এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব‍্যাক্তির । গতকাল রাত ন’টা নাগাদ গোপালবাহাদুর বস্তিতে বক্সা জঙ্গল(Boxa Forest) থেকে বুনো হাতি প্রবেশ করে।

হাতি এলাকার বাসিন্দাদের সুপারি বাগান নষ্ট করতে থাকে । ঐ সময় এলাকার বাসিন্দা শ‍্যাম বাহাদুর সার্কিট ঘর থেকে বের হলে হাতি তার উপর আক্রমণ চালায় এই ঘটনায় শ‍্যাম বাহাদুর মারাত্মক ভাবে জখম হয় । বাসিন্দারা ও বনকর্মীরা তাকে প্রথমে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে(Alipurduar District Hospital) নিয়ে যাওয়া হয় । বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বাসিন্দারা জানান, প্রায় প্রতিনিয়ত গ্ৰামে হাতি হানা দিচ্ছে ওই এলাকায় ।

অপরদিকে হাতির হানায় ক্ষতিগ্রস্ত মধু চা বাগানের (Tea Garden)তিনটি শ্রমিকের ঘর। স্থানীয় সূত্রে খবর, ‘বুধবার গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি বাগানে প্রবেশ করে। এরপর সে মধু বাগানের আপার লাইন এলাকার তিনটি বাড়িতে হানা দেয়। এতে তিনটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরে থাকা রেশন সামগ্রীও সাবার করে নেয় হাতিটি। এ ঘটনায় আতঙ্কে রয়েছে বাগানের শ্রমিকরা।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন