Loading live market data...
Loading active stocks...
Connecting...

চিকিৎসার অভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছোট ফরিদা, অসহায় মায়ের আকুল আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি,আলিপুরদুয়ার: অসহায় মায়ের আকুল আবেদন। চিকিৎসার অভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার ছোট ফরিদা।আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা-বাগানের বসবাসরত ফিরোজা খাতুনের মেয়ে ফরিদা খাতুন‌ আজও ভুগছে এক ভয়াবহ দুর্ঘটনার পরিণতিতে। জন্মের মাত্র দু মাস সাত দিনের মাথায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হয় ছোট্ট ফরিদা।জানা গেছে, সেদিন ফিরোজা খাতুন ও তার স্বামী ঘরের বাইরে ছিলেন। হঠাৎ খাটের পাশে থাকা হেরিকেন থেকে আগুন ধরে যায়, যার ছিটকে পড়া শিখা ফরিদার মাথার এক পাশকে ঝলসে দেয়।

সঙ্গে সঙ্গে ফিরোজা তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে রাতারাতি জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় ফরিদাকে। কিছুদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে হয় ছোট্ট ফরিদাকে এবং পরামর্শ দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাওয়ার ।প্রয়োজনীয় চিকিৎসার অভাবে আজও অস্বাভাবিক জীবন থেকে ফিরতে পারিনি ফরিদা।সে হাঁটতে পারে না,কথাও বলতে পারে না, এমনকি চোখেও দেখতে পারে না। শুধু মুচকি হাসি দেয় এবং ক্ষুদা লাগলে কান্না করে ।

তার ওপর একই সময় দুর্ভাগ্যের আরেক অধ্যায় যোগ হয় যখন ফরিদার বাবা তাদের ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে পালিয়ে যায়।অভাব অনাটনের মাঝেও ফিরোজা খাতুন বাচ্চাটিকে আগলে রেখেছেন।তবে চিকিৎসার ব্যয় ভার বহন করা তার পক্ষে অসম্ভব। তিনি সমাজের সহৃদয় ব্যক্তিদের ও বিভিন্ন সংস্থার কাছে সাহায্যের আবেদন করছেন ।যাতে তার সন্তানের চিকিৎসা করানো সম্ভব হয়।যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে সেটি হতে পারে এক মায়ের বেঁচে থাকার আশার আলো। অপেক্ষায় এবার সহৃদয় ব্যক্তিদের সাহায্যের।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী