ফুচকাওয়ালার ‘Smart’ আইডিয়া, প্রতিদিন খেলেও হবেনা শরীর খারাপ! রোজ আয় হাজার হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আলিপুরদুয়ার জেলার মাদারিহাট মানেই প্রকৃতির টান, জঙ্গল আর পর্যটকদের আনাগোনা। জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছাকাছি হওয়ায় সারা বছরই এখানে ভিড় লেগে থাকে ভ্রমণপিপাসুদের। আর এই পর্যটনকেন্দ্রিক ব্যস্ততার মাঝেই স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মন জিতে নিয়েছে এক ছোট্ট ফুচকার দোকান। মাদারিহাটের প্রধান সড়কের ধারে বিজয় দাসের সেই দোকান যেন এখন এক আলাদা পরিচিতি পেয়েছে।

সন্ধ্যা নামতেই দোকানের সামনে ভিড় জমতে শুরু করে। আট থেকে আশি-সব বয়সের মানুষই দাঁড়িয়ে পড়েন এক প্লেট ফুচকার লোভে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের কাছেও এই দোকানের ফুচকা এখন প্রথম পছন্দের তালিকায়। অনেকেই জলদাপাড়া ভ্রমণের ফাঁকে বা টোটোপাড়ার পথে বেরিয়ে এখানে থেমে একবার ফুচকার স্বাদ নিতেই চান। বিজয় দাসের ফুচকার বিশেষত্ব শুধু স্বাদেই নয়, রয়েছে উপকরণেও। তিনি সুজি দিয়ে তৈরি করেন মুচমুচে ফুচকা। আর ভেতরের পুরেও থাকে নানা রকমের চমক। সেদ্ধ আলুর সঙ্গে মেশানো থাকে পেঁয়াজ, গাজর, বিট, কাঁচা লঙ্কা। অনেক সময় আবার শশা কুচিও দেওয়া হয়, যা আলু মাখার স্বাদকে আরও সতেজ করে তোলে। সঙ্গে টক জলের ঝাঁঝালো স্বাদ-সব মিলিয়ে একেবারে জমজমাট অভিজ্ঞতা।

তবে বিজয় দাসের দোকানের আরেকটি বিশেষ দিক হল পরিচ্ছন্নতা। সাধারণত অনেক জায়গায় ফুচকা সরাসরি টক জলে ডুবিয়ে পরিবেশন করা হয়। কিন্তু এখানে সেই রীতি নেই। ফুচকা আলাদা প্লেটে দেওয়া হয়, আর টক জল পরিবেশন করা হয় পৃথক বাটিতে। কেউ চাইলে আবারও আলাদা করে টক জল দেওয়া হয়। এতে স্বাস্থ্যবিধিও বজায় থাকে, আবার খেতেও স্বাচ্ছন্দ্য লাগে। বিজয় দাস জানান, ফুচকার পাশাপাশি তিনি পাপড়ি চাট ও ডালপুরিও তৈরি করেন। তবে ফুচকার চাহিদাই সবচেয়ে বেশি। তাঁর কথায়, “আমার দোকানে যারা ফুচকা খান, প্রায় সবাই ভালো বলেন। অনেকে আবার পরের বার ঘুরতে এলেও আমার দোকানে এসে ফুচকা খেয়ে যান। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।” মাদারিহাটের ব্যস্ত রাস্তার ধারে এই ছোট্ট ফুচকার দোকান তাই আজ শুধু খাবারের জায়গা নয়,পর্যটকদের স্মৃতির অংশও হয়ে উঠেছে।

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা