ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

মাস খানেক আগে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ২ নৃত্যশিল্পী। ভুল করে ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় তাঁদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় ওই টিকিট পরীক্ষকের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস খানেক আগে এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ২ নৃত্যশিল্পী। ভুল করে ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় তাঁদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় ওই টিকিট পরীক্ষকের কাছে। অভিযোগ, তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে অশ্লীল কথা বলেন ওই ‘গুণধর; টিকিট পরীক্ষক। একজনকে বলেন, ফাইন না দিলে তাঁকে বিয়ে করবেন এবং অন্যজনকে বলেন, সারারাত নাচাবেন। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁ। ঘটনায় বনগাঁ জিআরপি থানায় এফআইআর দায়ের করেন ওই দুই তরুণী। এবং টিকিট পরীক্ষকের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান শতাধিক নৃত্যশিল্পী। এরপরেই দ্রুত তদন্তে নামে রেল এবং কড়া পদক্ষেপ হিসেবে টিকিট পরীক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অবশেষে সোনারপুর থেকে গ্রেফতার করা হল সেই টিকিট পরীক্ষককে। আজ, বৃহস্পতিবার তাঁকে তোলা হচ্ছে আদালতে। ধৃতের নাম প্রশান্ত নাথ।

ঘটনাটি ঠিক কী হয়েছিল?

গত মাসে গোবরডাঙার বাসিন্দা ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা রানাঘাটে নাচের স্কুলে যাওয়ার জন্যে টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন। তবে অসাবধানতাবশত তাঁরা ভেন্ডার কামরায় উঠে পড়েছিলেন। এরপর বনগাঁ স্টেশনে কর্তব্যরত ওই টিকিট পরীক্ষক ভেন্ডার কামরায় যাত্রার অভিযোগে তাঁদের আটকে রেখে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন। অভিযোগ, টাকা দিতে না পারায় তরুণীদের একটি নির্দিষ্ট ঘরে নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মানসিক হেনস্থা করেন তিনি। ভয়ে তরুণীরা তাঁদের মাকে ফোন করেন। কিন্তু সেখানেই পরিস্থিতি খারাপ হয়ে ওঠে।

অভিযোগ, ওই টিকিট পরীক্ষক তরুণীদের অভিভাবকদের সঙ্গেও ট্রেনে খারাপ ব্যবহার করেন। এমনকি তাঁদের নাচের শিক্ষিকাকেও ফোন করে গালিগালাজ করেন। এই কথোপকথনের সময়ে তাঁরা টিকিট পরীক্ষকের ভিডিও রেকর্ড করলেও তিনি সেই ভিডিও ডিলিট করতে বাধ্য করেন। এই ঘটনার প্রতিবাদে শতাধিক নৃত্যশিল্পী ওই টিটিইর ছবি হাতে বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জিআরপি। সেই মতো গতকাল রাতে সোনারপুর জিআরপি থানা এলাকা থেকে আটক করা হয় প্রশান্তকে। জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম মহিলা-সহ ৫ শ্রমিক

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

খোয়া-কাজু নয়, এবার বিট দিয়ে বানান বরফি, রইল রেসিপি

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ