দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি আইএসএফের

শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরে ভাঙড়-সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা করার অভিযোগ আসছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই আবহে এবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দত্তপুকুরে রাজ্যের শাসকদল তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।

তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে দত্তরপুকুর থানা এলাকার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের শুরি পুকুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোঁড়ে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। রাত নটা নাগাদ যখন দলীয় কার্যালয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ২১ জুলাই এর সমাবেশ নিয়ে বৈঠক করছিলেন, সেই সময় পার্টি অফিসে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বোমা ভর্তি একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ।

অন্যদিকে শাসকদলের দলীয় কার্যালয়ে বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে তৎপরতা শুরু করেছে পুলিশ।

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা