নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

বৃহস্পতিবার (২৮ মে) উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁকে ঘিরে 'চোর-চোর' স্লোগান ওঠে। এরপরেই তাঁর গাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়ে উত্তেজিত জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের সংসদীয় এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার (২৮ মে) উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। এরপরেই তাঁর গাড়ি লক্ষ্য করে কাঁচা ডিম ছোঁড়ে উত্তেজিত জনতা। ঘটনায় মুহূর্তের মধ্যেই ওই এলাকা উত্তাল হয়ে ওঠে, চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত। সেখান থেকে বেরোনোর পরেই সাধারণ জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, তাঁকে উদ্দেশ্য করে জনতার মধ্যে থেকে বলা হয়, ‘এই বুড়ো চোর…’।

পরিস্থিতি সামাল দিতে যখন ব্যস্ত পুলিশ, তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ সৌগতকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। কিন্তু সেই ডিম সাংসদের গায়ে লাগেনি। তাঁর গাড়িতে গিয়ে পড়েছে বলে অভিযোগ। জানা যায়, সৌগত রায় যখন নিমতা থানায় গিয়েছিলেন, সে সময়ে থানার সামনে ভিড় ছিল না। এরপর তিনি এসেছেন খবর ছড়াতেই থানার সামনে ভিড় করেন জনতা। এরপর তিনি থানা থেকে বেরোতেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। ইটও ছোড়া হয়। শেষমেষ পুলিশি নিরাপত্তায় এলাকা ছাড়েন সৌগত রায়।

কয়েকটি ভিডিওতে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে যে, ‘ওনাকে জুতো ছোড়া উচিত। এ তো সবে ট্রেলার, পিকচার এখনও বাকি হ্যয়!’ এই নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ‘সৌগতকে নিয়ে এমন বিক্ষোভ কেউ সমর্থন করে না। তবে এটা পরিষ্কার, যেভাবে গত ১৫ বছর ধরে মানুষ অবহেলিত হয়েছে, তাতে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ জন্মেছে। তাই এই ঘটনা অবাঞ্ছিত হলেও অস্বাভাবিক নয়।’ উল্লেখ্য, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে ছ’টিতেই বিধানসভা নির্বাচনে হেরেছে তৃণমূল। শুধু জিতেছে কামারহাটি। সেখানকার বিধায়ক মদন মিত্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক কারও অজানা নয়। এই ঘটনায় সৌগত ঘনিষ্ঠরা জানিয়েছেন, এখন সাংসদের বয়স হয়েছে। দীর্ঘ সময়ে হাসপাতালে ছিলেন। তাই তাঁকে এখন বাড়ি থেকেই বেরোতে না করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম