উত্তপ্ত খেজুরি, তৃণমূল কর্মীদের মারধর-হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। বুধবারই খেজুরি-২ ব্লকের স্থায়ী সমিতি গঠন হয়েছে। তাতে জয়লাভ করেছে বিজেপি। এরপরেই খেজুরি দু’নম্বর ব্লকের পূর্ব ভাঙ্গনমারীতে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, লুঠ, হুমকি, মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

তৃণমূলের অভিযোগ, বোমা, বন্দুক নিয়ে গ্রামে ঢুকে তাণ্ডব চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দখল করে নেওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়ও। ঘটনায় তৃণমূলের একাধিক কর্মী জখম হয়েছেন বলে দাবি তৃণমূলের। এমনকি জখম মহিলা কর্মীরাও। হলুদ বাড়ি অঞ্চলের দেখালিতে তৃণমূল কংগ্রেস কর্মীকেও মারধরের অভিযোগ। বর্তমানে কামাদা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আহত ব্যক্তি।

হাইকোর্টের নির্দেশে, বুধবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দফতরে খেজুরি ২ ব্লকের ৯টি স্থায়ী সমিতি গঠিত হয়। যেখানে সব ক’টি সমিতিই ১১-১৩ ব্যবধানে জিতে নেয় বিজেপি। এর পর রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে খেজুরির বিস্তীর্ণ এলাকায়।

খেজুরি ২ ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মিশ্র বলেন, ‘‘ইতিমধ্যে বিজেপির বাইক বাহিনী খেজুরি অঞ্চলের সাতখন্ড এবং আলিপুর বাজারে থাকা তৃণমূলের পার্টি অফিস দখল করেছে। সেই সঙ্গে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলেছে। বাড়িঘরে লুটপাট চালানো হচ্ছে। আমাদের লোকজনকে বেছে বেছে মারধর করা হয়েছে। যাদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেছেন”।  

অপরদিকে বিজেপির অভিযোগ, দক্ষিণ শ্যামপুরে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। খেজুরিতে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। উল্লেখ্য, ফলে সবমিলিয়ে ফের অশান্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫