জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

Share:

নিজস্ব প্রতিনিধি:  মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে। সেই টাকা ফেরতের দাবিতে এবার রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিলেন এলাকার মহিলারা। শুধু বিক্ষোভ নয় বসিরহাটে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিক্ষোভে সামিল হন পুরুষরাও। বসিরহাটের লক্ষ্মণকাটিতে অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে তৈরি হল তীব্র উত্তেজনা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট-১ ব্লকের গোটরা গ্রামপঞ্চায়েতের লক্ষ্মণকাটি এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগের নিশানায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অ্যাঞ্জেলা বৈদ্য। তাঁদের দাবি, লক্ষ লক্ষ টাকা নেওয়ার পর তা ফেরত দেওয়া হয়নি। অভিযোগ, নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে বেশি সুদে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত মেলেনি। টাকা ফেরত চাওয়া হলে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। যদিও সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন অ্যাঞ্জেলা।

আরও পড়ুন: চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

 টাকা ফেরতের দাবিতেই বৃহস্পতিবার পথে নামেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। অভিযোগ, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অ্যাঞ্জেলা বৈদ্যের অনুগামীরা হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। অ্যাঞ্জেলা বলেন, ‘আমি যদি কোনও অন্যায় করে থাকি, তা হলে আইন আইনের পথে চলবে। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হচ্ছে, সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।’ ঘটনাকে ঘিরে বসিরহাটের লক্ষ্মণকাটিতে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।  

 

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর