সরকারি টাকায় রাস্তা মেরামতে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে সব কিছুতেই দুর্নীতি ঢুকে পড়েছে। মঙ্গলবার এমনই একটি ঘটনা দেখা গিয়েছে হরিশচন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে। রাস্তা তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে ২ কোটি ৪১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হরিশচন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মালিওর বাঁধ রোড ৩০৫ মোড় পর্যন্ত ১৩৭০ মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়। সেই রাস্তা নির্মাণ নিয়েই তৈরি হয়ে চাঞ্চল্য। ইঞ্জিনিয়ারকে ঘিরেও দেখা যায় বিক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা তৈরিতে চলছে চূড়ান্ত বেনিয়ম। তাঁরা অভিযোগ জানিয়েছেন, ঠিকাদার সরকারি সিডিউল না মেনে নিম্নমানের কাজ করে চলেছেন। এত বড় রাস্তায় সামান্য বালি কিছু ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক। রাস্তার কাজ শেষ হওয়ার আগেই বাইক ও সাইকেলের চাকায় তা ভেঙে যাচ্ছে।

তাহলে অনুমান করাই যায় কোনও ভারি যানবাহন চলাচল করলে পেভার ব্লকগুলি ভেঙে টুকরো হয়ে যাবে। অল্পদিনের মধ্যেই রাস্তাটি বেহাল হয়ে পড়বে। এমন কি রাস্তার দুই পাশ নিম্নমানের ঢালাই করা হচ্ছে। ঢালাইয়ে হাত দিলেই ভেঙে যাচ্ছে।
অঞ্চলের বাসিন্দারা ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের কাজের সিডিউল দেখতে চেয়েও ব্যর্থ হন। জামাল হোসেন, জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেকরা-সহ স্থানীয়দের অভিযোগ, “ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সিডিউল না মেনে কাজ করছেন। কাজের শুরু থেকেই অভিযোগ করে আসছি আমরা। এই বিষয় কোনও কর্ণপাত করছেন না‌ ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। স্থানীয় কিছু মস্তান কে টাকা খাইয়ে নিম্নমানের কাজ করছেন। বিহার থেকে নিয়ে আসছেন বালি ও নিম্নমানের সিমেন্ট। সেই সিমেন্ট দিয়ে রাস্তার দুই পাশ ঢালাই করছেন। পেভার ব্লক নড়বড় করছে।”

তাঁরা আরও জানিয়েছেন, “একদিক থেকে পেভার ব্লক বসানো হচ্ছে অপরদিকে বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক। এমনকি হাতের সামান্য ভরে উঠে যাচ্ছে পেভার ব্লক। এই ভাবে কাজ করলে রাস্তাটি বেশিদিন টিকবে না। সিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে।”

ইঞ্জিনিয়ার ইজাহারুল হক বলেন, “সিডিউল মেনে কাজ হচ্ছে। তবে রাস্তার দুই পাশে ঢালাই কিছুটা খারাপ হয়েছে। সেটা পুনরায় ঢালাই করে দেওয়া হবে। সিডিউল অনুযায়ী দুই ইঞ্চি বালির উপরে পেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে। ডাস্ট দেওয়ার নিয়ম নেই। রাস্তা মজবুতের জন্য আমরা নিজেরাই দিয়েছি ডাস্ট।”

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান