আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্গাপ্রতিমা থেকে মুখ চুরির অভিযোগ, যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : অপেক্ষার আর মাত্র ৮দিন। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠপুজো দুর্গাপুজো। আসানসোলে দুর্গাপ্রতিমার মুখ চুরির অভিযোগে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোল দক্ষিণ থানার মহিশীলা পাল পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরি কারখানায় দুর্গাপ্রতিমার দুখানা মুখ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই মুখ উদ্ধার করা হয় ওই এলাকার অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ।

মৃৎশিল্পী বাপি পালের অভিযোগ, দুটি দুর্গার মুখ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। ওই দুর্গার মুখের ছাঁচ অন্য কোনও মৃৎ শিল্পীদের কাছে নেই। সেই জন্য ওই একই ছাঁচ তৈরি করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। উল্লেখ্য যে দুটি মুর্তির মুখ চুরি করে নেওয়া হয়েছে, তারমধ্যে একটা মূর্তি শুক্রবারই পুজো কমিটির হাতে হস্তান্তর করার কথা ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে বেধড়কা মারধর করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ থানার পুলিশ। সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও চুরি করার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ও মৃৎশিল্পী বাপী পালের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি যে মৃৎশিল্পীর বাড়ি থেকে মুখ দুটি উদ্ধার হয়েছে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ