উত্তরবঙ্গের মহাকাল মন্দিরের জন্য জমি বরাদ্দ, অনুমোদন মিলল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে মহাকালী মন্দিরের জন্য এবার জমি বরাদ্দ করল রাজ্য সরকার। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya)। মন্ত্রীর দাবি, এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে। এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে নতুন মহাকাল মন্দির(Mahakal Temple) তৈরীর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী সোমবার ক্যাবিনেট বৈঠকে মাটিগাড়ায় মহাকাল মন্দির তৈরি করার জন্য আনুষ্ঠানিকভাবে জমি বরাদ্দ করল রাজ্য সরকার। যে জায়গায় জমিটি দেওয়া হয়েছে সেটি দার্জিলিং জেলার মাটিগাড়া থানায় এলাকার উজানা মৌজা জে এল নম্বর ৮৬ এবং গৌড় চরণ মৌজার জে এল নম্বর ২১’র অধীনে অবস্থিত।

পর্যটন দফতরের হাতে ওই জমিটি থাকায় সেখানে মন্দিরের পাশাপাশি একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে এই প্রকল্প সম্পূর্ণ হলে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যুক্ত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। জানা গেছে ২৫.১৫ একর জমি যা আগের লক্ষ্মী টাউনশিপ এন্ড হোল্ডিংস limited লিজ হোল্ডে রেখেছিল, সেটি এস জে ডি এর কাছে হস্তান্তর হবে। এরপর তার মধ্যে থেকে ১৭.৪১ একর ফাঁকা ও অপ্রকৃত জমি পর্যটন দপ্তরের হাতে ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফারের মাধ্যমে যাবে। সোমবারের ক্যাবিনেট বৈঠকে উত্তরবঙ্গে পর্যটন আন্তর্জাতিক মানের অনুষ্ঠান ব্যবস্থার পরিকাঠামোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাবগ্রাম সেখানে একটি নতুন কনভেনশন সেন্টার হবে। রাজ্যে দুটি বড় কনভেনশন সেন্টার রয়েছে তার মধ্যে একটি নিউট্রনের বিসিসিআই এবং দিঘায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। নতুন কনভেনশন সেন্টারটি হবে ডাব গ্রাম মৌজায় এশিয়ান হাইওয়ে ২-এর পাশে তিস্তা টাউনশিপ অঞ্চলে। ১০ একর জমির উপর আধুনিক সুবিধা সম্পন্ন এই কনভেনশন সেন্টার নির্মিত হবে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মানের একটি বড় কনভেনশন সেন্টারের দাবি ছিল অবশেষে রাজ্য সরকার ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের মাধ্যমে সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে গেল।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা