আমডাঙার গ্রাম পঞ্চায়েত খুনের ঘটনায় মূল চার অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: আমডাঙার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় আরও চার অভিযুক্তকে গ্রেপ্তার করল আমডাঙা থানার(Amdanga P.S.) পুলিস। এই চারজন প্রধানকে খুনে মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। আমডাঙা থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আলি আকবর মণ্ডল, কাজি আনোয়ার হোসেন, শামসুদ্দিন মণ্ডল ও গিয়াসউদ্দিন মণ্ডল। প্রত্যেকেরই বাড়ি আমডাঙা গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙা এলাকায়।

এই খুনের ঘটনায় আরো কেউ জড়িয়ে আছে কিনা তার তদন্ত করতে শুক্রবার দুপুরে এদেরকে নিয়ে আসা হয় বারাসত পুলিশ সুপারের অফিসে। বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের মাটিয়া থেকে মূল অভিযুক্ত আলী আকবর মন্ডলকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পর বাকি তিনজনকে ধরা হয়। আমডাঙ্গা পঞ্চায়েত(Amdanga Panchayet) প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হল। নতুন করে গ্রেফতার হওয়া চারজনকে শুক্রবার বারাসত আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিকে বহরমপুরে তাজা বোমা উদ্ধার।শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের তালবাগান পাড়া এলাকায় জঙ্গল পরিস্কার করতে গিয়ে একটি তাজা সকেট বোমা দেখতে পান স্হানীয় বাসিন্দারা। আর তার পরেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে বহরমপুর থানার(Baharampur P.S.) পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। ইতিমধ্যেই উদ্ধার বোমাটিকে ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি বোম স্কোয়ার্ড প্রতিনিধি দলকে খবর দেওয়া হয়েছে বোম নিস্ক্রিয় করার জন্য। দিনে দুপুরে এই বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুর শহরে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের