অমিত শাহের বঙ্গ সফর কর্মসূচিতে পরিবর্তন, রবির রাতেই কলকাতায় পা রাখছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বঙ্গ সফরে দু দিনের জন্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ১ মার্চ সন্ধ্যে সাতটা বেজে ২৫ মিনিটে মহারাষ্ট্রের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএসএফের বিশেষ এয়ার ক্র্যাফটে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর রবিবার রাত নটা বেজে ৫০ মিনিটে তিনি কলকাতায় এয়ারপোর্টে এসে পৌঁছবেন। রবিবার রাত দশটা বেজে পাঁচ মিনিট নাগাদ তিনি পৌঁছবেন নিউটাউনের একটি বেসরকারি পাঁচতারা হোটেলে। রাত্রি বাস করবেন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচিতে দু তারিখ তার রাজ্যে আসার কথা ছিল। ৩ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিবর্তন যাত্রা সূচনা করার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি বদলে রবিবার রাতেই অমিত শাহ কলকাতায় পা রাখছেন।সোমবার সকাল ১১ টা নাগাদ তিনি নিউটাউনের(Newtown) হোটেল থেকে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে সড়কপথে।

তারপর কলকাতা বিমানবন্দর থেকে তিনি বিএসএফের হেলিকপ্টারে রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির(Raidighi) উদ্দেশ্যে। দুপুর বারোটার কাছাকাছি তিনি পৌঁছবেন রায়দীঘিতে। সেখানে রায়দিঘি স্টেডিয়ামে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অমিত শাহ। পরিবর্তন যাত্রা যে শুরু হচ্ছে বঙ্গ জুড়ে তার আগে রায়দিঘি স্টেডিয়াম থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নিশানা করে রাজনৈতিক বার্তা দেবেন অমিত শাহ(Amit Sha)। রাজনৈতিক মহলের ধারণা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেহেতু দক্ষিণ ২৪ পরগনা জেলার অধীনে, তাই বিজেপির পরিবর্তন যাত্রার সূচনার জন্য রায় দিঘিকে বেছে নিয়েছেন অমিত শাহ।ওই একই দিনে রাজ্যের আরও চার প্রান্ত থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। পরের দিন শুরু হবে আরো চার প্রান্ত থেকে। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। তৃণমূলের গত ১৫ বছরের দুর্গ দক্ষিণ ২৪ পরগণাকে বেছে নিয়েছেন অমিত শাহ।

রায়দিঘিতে রাজনৈতিক সভা শেষ করে রবিবার দুপুর একটা বেজে কুড়ি মিনিট নাগাদ আবার রায়দিঘী থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুর দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে(kolkata Airport) এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে ফের বিএসএফের বিশেষ এয়ারক্রাফটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। দুদিনের এই রাজ্য সফরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোকাস রায়দিঘী(Raidighi)। রাজনৈতিক মহলের ধারণা এখানকার সভা থেকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর ও অনুপ্রবেশ ইস্যুতে ফের সুর চড়াবেন অমিত শাহ।

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮