‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবাস যোজনায় ঘর বরাদ্দ পেয়েও তা তৈরি করতে পারছেন না দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ, ঘর তৈরির জন্য তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেছেন এক নিকট আত্মীয় তথা তৃণমূল নেতা। টাকা দিতে না পারায় গত ছয় মাস ধরে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে। এমনকী কাজ শুরু করতে গেলে শ্রমিকদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া এবং মারধরের অভিযোগও উঠেছে। ঘটনার জেরে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলে বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন তাঁরা।

ঘটনাটি হরিরামপুর থানার বোড়া গ্রামের। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন (৪৮) এবং তাঁর ছেলে সোহেব আক্তার দুজনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন মোবারক। ঘরের রান্নাঘরের একাংশ ভেঙে পড়েছে। অকেজো শৌচাগারও। বর্ষায় দুর্ভোগ আরও বাড়ে। পরিবারের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিধানসভা নির্বাচনের আগে ব্লক প্রশাসনের তরফে আবাস যোজনায় তাঁদের একটি পাকা ঘর বরাদ্দ করা হয়। প্রথম কিস্তির টাকাও পেয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

অভিযোগ, নির্মাণকাজ শুরু করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। শ্রমিকদের ভয় দেখানোর পাশাপাশি মারধরও করা হয়েছে বলে দাবি পরিবারের। স্থানীয় পঞ্চায়েত ও পুলিশের মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত আত্মীয়দের সাহায্যে বালুরঘাটে গিয়ে পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ জানান বাবা-ছেলে। এদিকে, দৃষ্টিহীন পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা শুভাশিস পাল। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…