আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার সকালেই শোকের ছায়া নেমে এল জলপাইগুড়িতে। কারণ গজরাজ এক যুবককে শুঁড়ে তুলে আছাড় মারে। আর তাতেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ সকালে নদীর ধারে শৌচকর্ম করতে যান ওই যুবক। আর তখনই ওই জায়গায় হাতি হানা দেয়। আর তার জেরেই মৃত্যু হল জলপাইগুড়ির ওই যুবকের। আজ, বৃহস্পতিবার লাটাগুড়ির গরুমারা জঙ্গল লাগোয়া মূর্তি নদী সংলগ্ন বনবস্তিতে এমন ঘটনা ঘটায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম সুরজ ওরাঁও (২৮)।

স্থানীয় সূত্রে খবর, ডুয়ার্সের সবুজ বুক চিরে চলে যাওয়া পিচঢালা রাস্তায় গতকালই এক হাতিকে দেখা গিয়েছিল। আর তারপরই আজ সকালে প্রবল বৃষ্টি হয় সেখানে। তার মধ্যে নদীর ধারে জঙ্গলে শৌচকর্ম করতে গিয়েছিলেন সুরজ ওরাঁও। তখনই তিনি হাতির মুখে পড়ে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন যে পালানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। বরং মুহূর্তের মধ্যেই ওই হাতিটি যুবক সুরজকে শুঁড়ে জড়িয়ে আছাড় মারে। তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান সুরজ ওরাঁও। এভাবেই একটা তরতাজা প্রাণের ভবলীলা সাঙ্গ হয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এদিকে বুধবার সকালে চালসা–লাটাগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে একটি পূর্ণবয়স্ক দাঁতালকে হেলতে-দুলতে রাস্তা পার হতে দেখে রীতিমতো হুলুস্থুল পড়ে গিয়েছিল এলাকায়। যদিও তখন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আজ এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় গরুমারা উত্তর রেঞ্জের মূর্তি বিট এবং গরুমারা বন্যপ্রাণী বিভাগের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। সেখানে পৌঁছয় মেটেলি থানার পুলিশও। তারা সুরজের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্যদিকে গতকালের ঘটনায় বন দফতর সূত্রে খবর মিলেছিল, ডুয়ার্সের এই অঞ্চলটি হাতির যাতায়াতের একটি করিডর। ফলে মাঝেমধ্যেই এখানে গজরাজের দেখা মেলে। বুধবারও হাতিটি রাস্তা পার হয়ে আবার লাটাগুড়ির ঘন জঙ্গলে ঢুকে পড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল এবং যানবাহন চলাচল শুরু করেছিল। আর আজ, বৃহস্পতিবার বন দফতর সূত্রে খবর, সুরজ ওরাঁওয়ের পরিবারের আবেদনের ভিত্তিতে তারা নিয়ম মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এলাকায় ঠিকভাবে নজরদারি বাড়ানো হবে। এই রুটে মাঝেমধ্যেই বন্যপ্রাণীরা লোকালয় বা রাস্তা পারাপার করে থাকে।

Published by:

Share Link:

More Releted News:

গঙ্গা জল-মাটি আনতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ