খড়গপুরের ধানক্ষেতে ভেঙে পড়ল আস্ত যুদ্ধবিমান

দুপুর সাড়ে ৩টের কিছু পরেই খড়গপুর শহরের পাশেই থাকা মুরকুনিয়া গ্রামে ভেঙে পড়ে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ সোমবার ধানক্ষেতে পড়েছিল আস্ত বোমা। তাতে কেউ হতাহত না হলেও এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এদিন অর্থাৎ মঙ্গলবার ধানক্ষেতে আছড়ে পড়ল আস্ত এক যুদ্ধবিমান(Fighter Jet)। মন্দের ভালো এদিনই কেউ হতাহত হননি। নজরে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার অন্যতম মহকুমা খড়গপুর(Kharagpur) ও ঝাড়গ্রাম(Jhargram) জেলার সাঁকরাইল(Sankrail) ব্লক। এই ২ জায়গাতেই পর পর দুই দিন আকাশ থেকে বিপর্যয় নেমে এসেছে ধানক্ষেতের মধ্যে। খড়গপুরের কান ঘেঁষেই রয়েছে ভারতীয় বিমানবাহিনীর(Indian Air Force) অন্যতম বেস ক্যাম্প কলাইকুন্ডা(Kalaikunda Air Base)। হামেশাই সেখান থেকে নানা ধরনের যুদ্ধবিমান ওঠে আকাশে মহড়ার জন্য। এখন আবার সেখানে চলছে যুদ্ধগত পরিস্থিতির মহড়া। সেই সূত্রেই এদিন আকাশে উড়েছিল জেট বিমান। কিন্তু দুপুর সাড়ে ৩টের কিছু পরেই খড়গপুর শহরের পাশেই থাকা মুরকুনিয়া গ্রামে তা ভেঙে পড়ে। যদিও বিমান ভেঙে পড়ার আগেই প্যারাসুটের মাধ্যমে নিরাপদে নীচে নেমে এসে প্রাণ বাঁচান এয়ার ফোর্সের দুই পাইলট।

গতকাল সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের পিচ রাস্তার পাশে দুপুর সাড়ে তিনটে নাগাদ ধান জমিতে একটি বোমা পড়ে। কেঁপে ওঠে চারিদিক। তীব্র শব্দ শুনে গ্রামবাসীরা ভিড় জমান। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি সকলকে আসতে বাধা দেয় তারা। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার তাদের মহড়া চলছিল। ফায়ারিং রেঞ্জ অনেকটা বড়। যেখানে বোমটি পড়েছে সেটি ফায়ারিং রেঞ্জের মধ্যেই। তাই হতাহত হননি কেউ। তবে, গ্রামবাসীদের অনেকের ধান পুড়ে যায়। সেই ঘটনার রেশ কাটার আগেই এদিন ধান ক্ষেতে ভেঙে পড়ল আস্ত যুদ্ধ বিমান। জেট বিমান ভেঙে পড়ার বিকট শব্দে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা এয়ারবেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে পৌঁছোন। গ্রামবাসীদের দাবি, বিকট শব্দ শুনতে পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। প্যারাশুট দিয়ে দু’জন পাইলট নেমে আসছেন।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু