১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসকে ঘিরে রাজ্যজুড়ে দেশাত্মবোধের আবহ তৈরি করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত ‘হর হর তিরঙ্গা’ অভিযান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই সমস্ত জেলা, মহকুমা, ব্লক, পুরসভা ও সংশ্লিষ্ট দফতরে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক বরাদ্দের ঘোষণাও করা হয়েছে।

১. ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করতে হবে। জেলা প্রশাসন, কলকাতা পুরসভা, পঞ্চায়েত, পুরসভা, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২. রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভা এলাকায় জাতীয় পতাকা নিয়ে বড় আকারের তিরঙ্গা র‍্যালি ও পদযাত্রার আয়োজন করতে হবে। সমস্ত কর্মসূচি ‘Flag Code of India’ এর নিয়ম মেনেই পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

৩. NSS, NCC, নেহরু যুব কেন্দ্র (NYKS), স্কাউটস অ্যান্ড গাইডস, ছাত্রছাত্রী এবং বিভিন্ন যুব সংগঠনকে নিয়ে তিরঙ্গা সাইকেল র‍্যালি ও মোটরবাইক র‍্যালিরও আয়োজন করা হবে।

৪. স্কুল ও কলেজগুলিতে তিরঙ্গা-ভিত্তিক সাজসজ্জা, স্বাধীনতা সংগ্রামীদের বাণী প্রদর্শন, ‘বন্দে মাতরম’-এর অংশবিশেষ তুলে ধরা এবং দেশাত্মবোধক পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

৫. সরকারি অফিস, ঐতিহ্যবাহী ভবন, বাস টার্মিনাস, ফেরিঘাট, বাজার এলাকা-সহ গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা আলোকসজ্জা এবং রঙ্গোলি তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

৬. সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে দেশাত্মবোধক গান ‘বন্দে মাতরম’ পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।
৭. প্রতিটি বাড়ি, দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আবেদন জানানো হয়েছে। জাতীয় পতাকার ইতিহাস ও তাৎপর্য নিয়ে প্রদর্শনী আয়োজনেরও নির্দেশ রয়েছে।

৮. স্বাধীনতা আন্দোলন এবং জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে রচনা, কুইজ, সেমিনার, বক্তৃতা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৯. ব্যানার, পোস্টার, ডিজিটাল প্রচার, সামাজিক মাধ্যমে ডিসপ্লে ছবি (DP) পরিবর্তন এবং ‘Har Ghar Tiranga’ পোর্টালে সেলফি আপলোডের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে।

১০. এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করে বৃহৎ জনসমাগমের অনুষ্ঠান আয়োজনের নির্দেশ। এছাড়া প্রতিটি জেলায় ১.৫ লক্ষ জাতীয় পতাকা (কালিম্পং জেলায় ২০ হাজার) বিতরণ হবে।

এই কর্মসূচির জন্য পৃথক আর্থিক বরাদ্দও ঘোষণা করেছে রাজ্য সরকার। জেলা প্রতি ১ লক্ষ, মহকুমা প্রতি ৫০ হাজার, ব্লক প্রতি ২০ হাজার, প্রতিটি মিউনিসিপাল কর্পোরেশনের জন্যও আর্থিক বরাদ্দ ১ লক্ষ টাকা এবং প্রতিটি মিউনিসিপালিটির জন্য ২০ হাজার বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকার ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ