‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

ফুলবাড়িতে গিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এখন বিতর্ক তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুলবাড়িতে গিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এখন বিতর্ক তুঙ্গে। অভিযোগ, অনন্ত মহারাজ তাঁর বক্তব্যের মাধ্যমে দেশনায়ককে অপমান করেছেন। ইতিমধ্যেই সেই ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নবান্নে বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেতাজিকে নিয়ে কোনও অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য, সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার করা, কারও বিরূপ মন্তব্য বরদাস্ত করা হবে না। এ বিষয়ে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। তিনি যে অনন্ত মহারাজকে ও হুঁশিয়ারি দিয়েছেন, সেটা বলা বাহুল্য!

ইতিমধ্যেই নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও দমতে রাজি নন বিজেপির রাজ্যসভার সাংসদ। ক্ষমা চাওয়ার বদলে তিনি উল্টে দাবি করেছেন, তিনি কোনও অন্যায় দাবি করেননি। বৃহস্পতিবার (১৩ অগস্ট) সংসদ চত্বরে দাঁড়িয়ে অনন্ত মহারাজ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী ভাল কথা বলেছেন। আইন সবার জন্যে সমান। কিন্তু আমি তো আমার কথা বলিনি। যা লেখা আছে, তাই বলেছি। এটা বদলাতে সরকার উদ্যোগ নিচ্ছে। ইন্ডিয়ান মুভমেন্ট ইন ইস্ট এশিয়া বইতে শরৎ বসু এই কথা উল্লেখ করেছেন। আমি শুধু ওই কথাই বলেছি। আমি তো গুণ্ডা বলিনি। শুধু বলেছি, উনি যে দেশ স্বাধীন করেছেন, তার কোনও তথ্য ইতিহাসের বইতে পাইনি। প্রমাণ করে দেখান যে আমি ভুল বলেছি।’

সম্প্রতি জলপাইগুড়ির ফুলবাড়ির একটি ইভেন্টে গিয়ে অনন্ত মহারাজ মন্তব্য করেছিলেন যে, ‘শুধু মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু বা কংগ্রেসের স্বাধীনতার ফলেই ভারত স্বাধীন হয়েছে তেমনটা নয়। কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করে ছিল। জার্মানির হাতে বন্দী হওয়া ব্রিটিশ ভারতীয় সেনাদের নেতাজির হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই সেনাদের নিয়ে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। কিন্তু নেতাজি ক্ষমতার অপব্যবহার করেছিলেন। যদি আমার হাতে সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে আমি এনকাউন্টার হব। তাই যদি কোচবিহারের মহারাজাকে ভারতের সম্রাট করা হত তাহলে দেশ ভাগ হত না। পাকিস্তান ও ভারত এক থাকত।’ এমন পরিস্থিতির মধ্যেই গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘উত্তরবঙ্গে রাষ্ট্রবাদ, দেশপ্রেমী বিধায়ক, মন্ত্রীরা এসেছেন আমার কাছে অভিযোগ জানাতে। নেতাজিকে নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, মিম করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার করা হবে। কোনও জনপ্রতিনিধি বা এমপি, আইনের চোখে সবাই সমান। সোশ্যাল মিডিয়ায় যাঁরা নেতাজিকে নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাঁদের কাউকে বরদাস্ত করা হবে না। পুলিশকে তাঁদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছি। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। এবং অসম্মানজনক পোস্ট মুছতে হবে। কেউ ছাড় পাবেন না। পুলিশের সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করবে না।’

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে