রাজ্যসভা নির্বাচনে অনন্ত মহারাজকে প্রার্থী করতে চলেছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গভঙ্গের জোরদার আওয়াজ তোলা উত্তরবঙ্গের গ্রেটার প্রধান অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি। মঙ্গলবার অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করার পর বিজেপি সূত্রে এমনটাই খবর।বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন গ্রেটার প্রধান অনন্ত মহারাজ(Ananta Maharaj)।

আজ বিকেলে অনন্ত মহারাজের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। সূত্রের খবর, তাকে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী করার প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক(Minister Nishit Pramanick)। আর এই প্রস্তাবে রাজী হন অনন্ত মহারাজ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জানান উত্তরবঙ্গের মানুষের অধিকার লড়াইয়ে দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজ কাজ করছেন তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি বিষয়টি ভেবে দেখছেন ,পরবর্তীকালে দলের পক্ষ থেকে যখন রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে তখন ওনার নাম থাকতে পারে সেখানে।

এদিকে এই প্রসঙ্গে, অনন্ত মহারাজের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, তার কাছে একটি প্রস্তাব এসেছে ।কিন্তু কি সেই প্রস্তাব তিনি এখন প্রকাশ্যে জানাতে চান না। সবটাই ক্রমশ প্রকাশ্য। রাজনৈতিক মহল মনে করছে, উত্তরবঙ্গে রাজবংশীদের মন জয় করতে এবং লোকসভা ভোটে ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করতেই রাজ্যসভার প্রার্থী করে অনন্ত মহারাজকে কিস্তিমাত করতে চাইছে বিজেপি।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন