পাণ্ডুয়ার পুকুর থেকে উদ্ধার দ্বাদশ শতাব্দীর প্রাচীন বিষ্ণু মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া : শনিবার সকাল থেকে জেসিপি মেশিন দিয়ে মাটি তোলার কাজ হচ্ছিল হুগলি জেলার পাণ্ডুয়ার একটি পুকুরে। পুকুর খনন করার সময় হঠাৎ সেখান থেকে উদ্ধার হয় একটি প্রাচীন বিষ্ণু মূর্তি(Vishnu Murti)। যাকে ঘিরে শোরগোল পড়ে যায়। পুকুর খননের কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ওই এলাকার বিভিন্ন গ্রামের শয়ে শয়ে মানুষ পুকুর পাড়ে হাজির হন। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়। এরপর সেখানে আসেন বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ ওই পাথরের মূর্তিটিকে পরীক্ষা করার পর জানা যায় সেই মূর্তিটি বেশ পুরনো। দ্বাদশ অথবা অষ্টম শতাব্দীর হতে পারে। মতিটির উচ্চতা প্রায় পাঁচ ফুট। তার রং কুচকুচে কালো। গ্রামবাসীরা মূর্তিটি উদ্ধার করে সেটিকে একটি মন্দিরে নিয়ে গিয়েছিলেন। মূর্তিটি অত্যন্ত মূল্যবান বলে সকলেই বুঝতে পারেন।

মূর্তির পুজো করাও শুরু করে দেন এলাকার মানুষজন। এর মধ্যে পুলিশ খবর পেয়ে এসে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে সেই মূর্তিটি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই এলাকায় একসময় স্থানীয় মন্ডলাই গ্রামে প্রচুর মন্দির ছিল। পরবর্তীকালে সেই মন্দিরগুলি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে যায় ।ওই এলাকার পাশ দিয়ে এক সময় নদী বয়ে গিয়েছে। পুকুর(Pond) খননের ফলে সেই ইতিহাসই হয়তো প্রকাশ্যে এসেছে ।

আপাতত ওই মূর্তিটি উদ্ধার করে নিয়ে গিয়ে প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষা শুরু করেছেন। ওই এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে স্থানীয় পুলিশ। আপাতত পুকুর খননের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। ওই এলাকার আশেপাশে আরও এই ধরনের দুষ্প্রাপ্য মূর্তি উদ্ধার হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরাতন দুষ্প্রাপ্য এই ধরনের মূর্তিগুলি থেকে মাটির নিচে লুকোনো ইতিহাসের সন্ধান মেলে কিনা সেই অপেক্ষায় রয়েছেন এখনো সকলে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর