অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভীমপুর: নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের পেশায় গ্রামীণ চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার টাকা। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে পুরুষ ব্যক্তিদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে ।সেই রকমই নদিয়া জেলার ভীমপুর থানার(Bhimpur P.S.) অন্তর্গত চাঁদপুর গ্রামের পেশায় গ্রামীণ চিকিৎসকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা ভাণ্ডারের(Annapurna Bhandar) তিন হাজার টাকা। চিকিৎসক সঞ্জিত বিশ্বাস(Dr. Sanjit Biswas) তিনি বার্ধক্য ভাতার টাকা তুলতে যান । টাকা তোলবার সময় দেখা যায় মাসিক বার্ধক্য ভাতার টাকার সাথে সাথে নতুন অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে  ঢুকেছে।

এই অন্নপূর্ণা যোজনা টাকা অ্যাকাউন্টে ঢুকলেও সঞ্জিতবাবু সেই তিন হাজার টাকা তোলেননি।তিনি যে বার্ধক্য ভাতা পান মাসে মাসে সেই টাকা তিনি তুলেছেন এবং তিনি জানান যে আমি জানিনা আমার এই অন্নপূর্ণা যোজনা ৩ হাজার টাকা কিভাবে আমার অ্যাকাউন্টে আসলো l কিভাবে এই অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকলো তার একাউন্টে এই ঘটনাকে ঘিরে এলাকায় বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে এবং তিনি নিজেও বুঝতে পারছেন না কিভাবে তার অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা দেওয়া হল l তবে এই বিষয়টি তিনি পঞ্চায়েতের মেম্বার সহ প্রধানকে জানাবেন এবং সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই টাকা যাতে সরকারের কোষাগারে জমা হয় তার ব্যবস্থার জন্য যা যা করণীয় সেটা করবেন বলে জানান।

তবে গোটা ঘটনায় এলাকায় বিশেষ চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকেছিল একাধিক পুরুষদের অ্যাকাউন্টে। কেউ কেউ আবার পরিচয় গোপন করেও সেই টাকা আত্মসাৎ করেছিলেন। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য তাই ভেরিফিকেশন করে তারপর রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে নির্দিষ্ট অ্যাকাউন্টে। অথচ ভীমপুরের এই ঘটনা ফের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে ব্যাংকের ভূমিকাকে।

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী