শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’কে সামনে রেখে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ রবিবার নিউটাউনে বিজেপি প্রশিক্ষণ শিবির থেকে তিনি দাবি করেন, ইতিমধ্যেই ৫০ লক্ষ অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা৷ পাশাপাশি একাধিক সরকারি প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্প চালুর প্রথম দিনেই ২৮ লক্ষ ২৫ হাজার ৭৭০ জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় বহু অনিয়ম ছিল। তাঁর কথায়, প্রায় ২৭ লক্ষ এমন ব্যক্তি সুবিধা পেতেন যাঁরা বৈধ ভোটার ছিলেন না। এছাড়াও প্রায় ৩ লক্ষ পুরুষের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকায় পাওয়া গিয়েছে। শুধু জঙ্গিপুর ব্লকেই প্রায়ই ৪ হাজার ৫০০ পুরুষের নাম নথিভুক্ত ছিল বলে দাবি করেন তিনি। সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভয়ঙ্কর দুর্নীতি করেছে। স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। এর সুফল আগামী পঞ্চাশ বছর পাবে রাজ্য।এদিন ‘মা ক্যান্টিন’-এর পরিবর্তে ‘মা আহার’ প্রকল্পের কথাও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই ‘মা আহার’-এ পাঁচ টাকার বিনিময়ে দু’দিন মাছ-ভাত দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে বাংলার খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হবে, এমন প্রচারকে কটাক্ষ করে তিনি বলেন, বাস্তবে সাধারণ মানুষের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য।

আরও পড়ুণ: অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

এছাড়াও কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বাংলায় ‘নলে জল’ প্রকল্প চালু করা হবে। যার জন্য প্রায় ৩৯ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শীঘ্রই রাজ্যের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের অর্থ বরাদ্দ হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার উপকৃত হবে। 

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২