বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে চালু হল বহুল আলোচিত ‘অন্নপূর্ণা যোজনা’। আজ অর্থাৎ বুধবার নবান্নে আনুষ্ঠানিকভাবে ‘অন্নপূর্ণা যোজনা’র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের সূচনা অনুষ্ঠানে তিনি জানান, প্রথম পর্যায়ে ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে যাঁরা এই প্রকল্পে আবেদন করবেন, তাঁদের নথিপত্র যাচাই সম্পন্ন হলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচজন উপভোক্তা। মুখ্যমন্ত্রী তাঁদের হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন। এই পাঁচজন হলেন সুমিত্রা রায়, সন্ধ্যা বাহাদুর, সুমি মান্ডি, রাজকুমারী দেবী এবং রিঙ্কু পোড়েল। শুভেন্দু অধিকারী জানান, এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাঁদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। সেই কারণেই নতুন করে উপভোক্তার তালিকা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই না, কোনও অ-ভারতীয়ের অ্যাকাউন্টে টাকা যাক।

আরও পড়ুন: চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

তিনি আরও জানান, যাঁদের নাম বর্তমানে বিচারাধীন তালিকায় রয়েছে, তাঁদের স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। একইভাবে, যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, ভবিষ্যতেও যাঁরা করবেন, তাঁদেরও নাম বাতিলের তালিকায় রাখা হচ্ছে না। তবে ভুয়ো তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা ব্যক্তি কিংবা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, বুধবার অর্থাৎ আজ থেকেই অনলাইনে ‘অন্নপূর্ণা যোজনা’র আবেদনপত্র পাওয়া যাবে। প্রশাসনিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষ আবেদন জমা দিতে পারবেন। যাঁদের অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করতে অসুবিধা হবে, তাঁদের বাড়ি গিয়ে সরকারি কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা করবেন। আগামী তিন মাস ধরে আবেদন গ্রহণ ও যাচাইয়ের কাজ চলবে। পাশাপাশি প্রতি সাত দিন অন্তর যাচাই সম্পন্ন হওয়া নতুন উপভোক্তাদের তালিকাও প্রকাশ করা হবে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা