চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। আনুষ্ঠানিকভাবে খুলে গেল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল। বুধবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল জানান, দুপুর ১২ঃ৩০ মিনিটের পরেই পোর্টাল খুলে গিয়েছে সাধারণ মানুষের জন্য। একই সঙ্গে এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩০০০ টাকা ক্রেডিট হতে শুরু করবে। 

তবে যাঁরা এখনও পর্যন্ত নতুন আবেদনপত্র জমা দিতে পারেননি, তাঁদের মধ্যে অনেকেরই প্রশ্ন- তাঁরা কি ৩০০০ টাকা পাবেন নাকি আগের প্রকল্পের আওতায় ১৫০০ টাকাই পাবেন? যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে সংশয় রয়ে গিয়েছে।

আরও পড়ুন: ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কারা আবেদন করতে পারবেন?

অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে আবেদনকারীকে মহিলা হতে হবে এবং বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকতে হবে। স্থায়ী সরকারি কর্মচারী, সরকারি পেনশনভোগী বা আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক

এই প্রকল্পে অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সংযুক্ত থাকা বাধ্যতামূলক। ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে।

অনলাইন ও অফলাইন ফর্মে পার্থক্য কী?

সরকারি সূত্রে জানা গিয়েছে, অনলাইন এবং অফলাইন এই দুই ধরনের ফর্মের ফরম্যাট একেবারেই এক। অনলাইনে আবেদন করতে হলেও প্রথমে ফর্ম ডাউনলোড করতে হবে, হাতে পূরণ করতে হবে এবং পরে স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। ফলে অফলাইনে যেসব নথি প্রয়োজন, অনলাইন আবেদনেও একই নথি জমা দিতে হবে।

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল থেকে আবেদন করতে হবে আবেদনকারীকে। আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’ পোর্টাল।  সেখানে পছন্দের ভাষা নির্বাচন করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। হাতে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর সেটি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথির স্ক্যান কপিও জমা দিতে হবে।

কোন কোন নথি প্রয়োজন?

আবেদনের সময় আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রস্তুত রাখতে হবে। আধারের তথ্যের সঙ্গে ফর্মে দেওয়া নাম, জন্মতারিখ ও ঠিকানার মিল থাকা জরুরি। এছাড়া পরিবারের সদস্যদের তথ্য, রেশন কার্ডের বিবরণ, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি এবং পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হতে পারে। এছাড়াও, কী ধরনের রেশন কার্ড রয়েছে। রেশন তোলা হয় কিনা, সেই সব দেখা হবে। পরিবারের সকলের রেশন কার্ড সঙ্গে রাখাই ভাল। যে ফোনে আধার লিঙ্ক করা, সেই মোবাইল এবং সিম অবশ্যই সঙ্গে থাকতে হবে, তা না হলে ওটিপি যাচাইয়ের ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে।

কী বিষয়ে সতর্ক থাকবেন?

ফর্মে কোনও ভুল তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত তথ্য ও নথি যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনলাইন আবেদন চালু হওয়ায় এবার অনেক বেশি সংখ্যক উপভোক্তা সহজে আবেদন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

গণেশ চতুর্থীতে বানান বাপ্পার প্রিয় ভোগ! রইল মোদকের সহজ রেসিপি

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

রক্ত লাগানো সরঞ্জাম দিয়েই ছেলের চিকিৎসা, হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হতভাগ্য বাবা

চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…