ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কাঁচরাপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ফের তল্লাশি চালিয়ে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। এর আগে একই স্কুল থেকে ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। নতুন করে টাকা উদ্ধারের পর সব মিলিয়ে উদ্ধার হওয়া নগদের পরিমাণ দাঁড়াল প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে খবর, গত ১০ জুন রাতে  স্কুলটিতে প্রথম অভিযান চালানো হয়। সেই সময়ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।  গ্রেফতার করা হয়েছিল স্কুলের অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ  এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পাল। ধৃতদের ফের জিজ্ঞাসাবাদের জন্য গত ১৫ জুন গভীর রাতে ফের তল্লাশি চালায় পুলিশ।  দ্বিতীয় দফার অভিযানে ধৃত দুই অভিযুক্তকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। তল্লাশির সময় স্কুলের একটি অংশ থেকে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার হয় বলে দাবি তদন্তকারীদের। স্কুলের অন্য কোথাও আরও টাকা লুকিয়ে রাখা হয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এদিকে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীর ‘কালো টাকা’। তাঁর অভিযোগ, শুধু ওই স্কুল নয়, আরও বিভিন্ন প্রতিষ্ঠানেও টাকা লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃপ্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

বিধায়কের আরও দাবি, ২০২২ সালে চিটফান্ড মামলায় সিবিআই তল্লাশির পর থেকেই কালো টাকা গোপন রাখার জন্য নিরাপদ জায়গা খোঁজা হচ্ছিল। এফআইআরে নাম থাকা ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য সামনে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশ সূত্রে খবর, রাজ্য পালাবদলের পর থেকেই সুবোধ অধিকারী ও কমল  অধিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও তা সম্ভব হয়নি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ